AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পদ্মশ্রী সম্মানকে উৎসর্গ করে নতুন রাগ তৈরিতে মনোনিবেশ করবেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য

তাই এই পুরস্কার পাওয়ার কথা কানে আসতেই সবার আগে যোগাযোগ করেন নিজের কাকিমাকে। কারণ কালের নিয়মে হারিয়েছেন নিজের গুরু থেকে মাতা পিতাকে। তিনি টিভিনাইন বাংলাকে বলে, " পদ্মশ্রী সম্মান পেয়ে আমি খুশি, এই সম্মান বুঝিয়ে দেয়, আমি সঠিক পথে এগোচ্ছি। "

পদ্মশ্রী সম্মানকে উৎসর্গ করে নতুন  রাগ তৈরিতে মনোনিবেশ করবেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য
| Edited By: | Updated on: Jan 30, 2026 | 4:46 PM
Share

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার উজ্জ্বল নাম পণ্ডিত তরুণ ভট্টাচার্য। এই খবর এখন সকলের জানা। তবে মধ্য হাওড়ায় বড় হওয়া তরুণ ভট্টাচার্য তাঁর সন্তুরবাদক প্রশিক্ষণ শুরু করেছিলেন সেই হাওড়া থেকেই। এখন তিনি পাকাপাকি ভাবে কলকাতার বাসিন্দা, যদিও হাওড়ার সঙ্গে তাঁর নিবিড় বন্ধন। তাই এই পুরস্কার পাওয়ার কথা কানে আসতেই সবার আগে যোগাযোগ করেন নিজের কাকিমাকে। কারণ কালের নিয়মে হারিয়েছেন নিজের গুরু থেকে মাতা পিতাকে। তিনি টিভিনাইন বাংলাকে বলে, ” পদ্মশ্রী সম্মান পেয়ে আমি খুশি, এই সম্মান বুঝিয়ে দেয়, আমি সঠিক পথে এগোচ্ছি। ”

পদ্মশ্রী সম্মান পেতে কি দেরি হল? এই প্রশ্নের উত্তরে বললেন, ” আমি পুরস্কারের আশায় কোনদিন রেওয়াজ করিনি। ভালোবেসে কাজ করেছি, তাই এই পাওয়া উপরি পাওনা। তবে এই সম্মান মনোবল বাড়িয়ে দেয়। আরও এই সুর নিয়ে রিসার্চ বেড়ে যাবে, আরও বেশি করে প্র্যাকটিস করব। মার্চের শেষে এই সম্মান গ্রহনের জন্য দিল্লী যাওয়ার পরিকল্পনা আছে।”

এই সম্মান পেয়ে নতুন কোন রাগ বা সুর তৈরি হয়েছে? এর উত্তরে তরুণ ভট্টাচার্য বললেন, ” এই পুরস্কারের ঘোষণার পর থেকে শুধুই সাক্ষাৎকার দিচ্ছি, অভিবাদন গ্রহন করছি নতুন কিছু সুর তৈরির সময় পাচ্ছিনা। এর আগে আমি একটি রাগ তৈরি করেছিলাম, ‘নম গঙ্গা ‘যেটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বচ্ছ গঙ্গা অভিযানকে কেন্দ্র করে। আজও ভারতের যেখানেই গঙ্গার কেন্দ্র করে কোন অনুষ্ঠান হলে। এই ‘গঙ্গা রাগ ‘ বাজছে। সেইমত পদ্মশ্রী সম্মান পাওয়ার উপলক্ষে নতুন রাখ তৈরির পরিকল্পনা আছে। একটু সময় পেলেই নতুন সোর্স বা রাগ তৈরিতে মনোনিবেশ করবো”। সন্তুরের মাধ্যমেই নতুন রাগের অপেক্ষায় থাকলো পদ্মশ্রী তরুণ ভট্টাচার্যের সকল গুনমুগ্ধ শ্রোতার।

Follow Us
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?