AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার হাত কেটে নেবে’, কোন ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে শাহরুখকে

Shahrukh Secret: তিনি যে কোনও পরিস্থিতিতেই হারার নয়, তার প্রমাণ মিলেছে একাধিকবার। এবার হাতে চোট পেয়ে দীর্ঘ সময় ছিলেন পর্দার বাইরে। মানুসিক অবসাদ তখন তাঁকে গ্রাস করেছিল বলেও জানিয়েছিলেন, তবে থেমে তিনি সেদিনও যাননি। 

'আমার হাত কেটে নেবে', কোন ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে শাহরুখকে
| Updated on: May 23, 2024 | 6:51 PM
Share

শাহরুখ খান। শূণ্য থেকে শুরু করে যিনি আজ বলিউডের কিং। বারবার ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন তিনি। দেখেছেন অনেক অধ্যায়। জীবনে একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে তাঁকে। তবু কখনও ভেঙে পড়েননি। থেমে যাননি। কারণ একটাই, তিনি স্বপ্ন দেখতে পছন্দ করেন। স্বপ্ন দেখান হাজার হাজার ভক্তদের। সেই শাহরুখ খান এখন অসুস্থ। খবর সামনে আসা মাত্রই শয়ে শয়ে মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। তবে তিনি যে কোনও পরিস্থিতিতেই হারার নয়, তার প্রমাণ মিলেছে একাধিকবার। এবার হাতে চোট পেয়ে দীর্ঘ সময় ছিলেন পর্দার বাইরে। মানুসিক অবসাদ তখন তাঁকে গ্রাস করেছিল বলেও জানিয়েছিলেন, তবে থেমে তিনি সেদিনও যাননি।

শাহরুখ খান প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তিনি একটাই বিষয় ভয় পান, সেটা হচ্ছে, কোনও একদিন সকালে যদি তাঁকে সবাই ভুলে যায়। রাস্তা দিয়ে তিনি যাবেন তাঁকে যদি কেউ চিন্তে না পাড়েন, তিনি সেই যন্ত্রণা সহ্য করতে পারবেন না। তিনি কোনও এক সকালে স্টারডার্ম হারিয়ে ফেলার ভয় পান। তবে অনুষ্কা শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এমনটা নাকি সত্যি নয়। তিনি একটা বিষয় ইদানিং বেশ ভয় পাচ্ছেন, আর তা হল, তাঁর হাত দুটো কেটে দেবে কেউ। সকলে বিশ্বাস করতে না পারলেও শাহরুখ খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মানতে হবে এটাই সত্যি। কারণ আমি যা করেছি দুই হাত খুলেই করেছি। আমার মনে হয়, কোনও একদিন কেউ পিছন থেকে এসে আমার হাতদুটো কেটে দেবে। শুনে সকলে হেসে লুটোপুটি খেয়েছিলেন।

Follow Us