AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিবার নিয়ে ‘মন্নত’ ছেড়েছেন শাহরুখ, জানেন মাস গেলে কত টাকা ভাড়া গুনছেন?

সম্প্রতি, শাহরুখ, তাঁর স্ত্রী গৌরি খান এবং মেয়ে সুহানা খানকে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা যায়। যেখানে তাঁরা আগামী ২ বছর থাকবেন। 

পরিবার নিয়ে 'মন্নত' ছেড়েছেন শাহরুখ, জানেন মাস গেলে কত টাকা ভাড়া গুনছেন?
| Updated on: Apr 07, 2025 | 6:19 PM
Share

বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর পরিবার নিয়ে বাড়ি ছাড়ছেন, সেই খবর আগেই সামনে এসেছিল। তাঁর পরিবার বর্তমানে মন্নত ছেড়েন। সাময়িকভাবে চলে গিয়েছেন নতুন ঠিকানায়। কারণ তাঁদের পুরনো বাড়ির বর্তমানে রেনোভেশনের কাজ চলছে। সম্প্রতি, শাহরুখ, তাঁর স্ত্রী গৌরি খান এবং মেয়ে সুহানা খানকে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা যায়। যেখানে তাঁরা আগামী ২ বছর থাকবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে শাহরুখ, গৌরি এবং সুহানাকে একসঙ্গে তাঁদের গাড়ি থেকে নামতে। জানেন, কেন মন্নত ছেড়েছেন শাহরুখ খান? শাহরুখ, গৌরি এবং তাঁদের ৩ সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম বর্তমানে বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চারটি তল নিয়ে বাস করছেন। শাহরুখ এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ভাষু ভাগ্নানির কাছ থেকে। এই ফ্ল্যাটটি ভাগ্নানির ছেলে জ্যাকি ভাগ্নানি এবং মেয়ে দীপশিকা দেশমুখের যৌথ প্রপার্টি।

সূত্রের খবর, মন্নত-এর রেনোভেশনের কাজ মে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। যে পরিকল্পনার মধ্যে রয়েছে একটি বাংলোর এক্সটেনশন, যার জন্যে শাহরুখকে আদালতের অনুমতি নিতে হয়েছিল। কারণ, মন্নত একটি গ্রেড III হেরিটেজ স্ট্রাকচার, এবং কোনও স্ট্রাকচারাল পরিবর্তন করার জন্য এক্ষেত্রে অনুমতির প্রয়োজন পরে। শাহরুখ নাকি প্রতি মাসে ২৪ লাখ টাকা ভাড়া দিচ্ছেন এই চার তলা ফ্ল্যাটের জন্যে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা