AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ খেয়ে চুর আরিয়ান খান! ব্রাজিলিয়ান বান্ধবীর সঙ্গে শাহরুখ পুত্রের ভিডিয়ো ভাইরাল

৩১ ডিসেম্বরের রাত। নতুন বছরের আসার পালা। পুরনোকে বিদায় জানানোর পালা। পার্টি না হলে কি চলে? বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে নেশায় বুঁদ স্টার কিড-কে দেখা গেল টলমল পায়ে পার্টি থেকে বের হতে।

মদ খেয়ে চুর আরিয়ান খান! ব্রাজিলিয়ান বান্ধবীর সঙ্গে শাহরুখ পুত্রের ভিডিয়ো ভাইরাল
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 5:30 PM
Share

৩১ ডিসেম্বরের রাত। নতুন বছরের আসার পালা। পুরনোকে বিদায় জানানোর পালা। পার্টি না হলে কি চলে? বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে নেশায় বুঁদ স্টার কিড-কে দেখা গেল টলমল পায়ে পার্টি থেকে বের হতে। কিং খানের ছেলে বলে কথা। রেস্তরাঁ থেকে বের হতেই তাঁর দিকে তাক করল একগুচ্ছ ক্যামেরা। এ দিনে আরিয়ানের পরনের ছিল কালো প্যান্ট, সাদা শার্ট এবং নীল জ্যাকেটে। কাদের সঙ্গে পার্টি করছিলেন শাহরুখ পুত্র? মুম্বইয়ে প্রতিবারই বড় করে আয়োজন করা হয় নিউ ইয়ার ইভের। এ বছরও তেমনই আয়োজন করা হয়েছিল।

বন্ধুবান্ধবদের সঙ্গে এ দিন পার্টিতে মজেছিলেন আরিয়ান। তবে শুধু কি বন্ধুরা? বলিসূত্রে খবর, এ দিন পার্টিতে নাকি উপস্থিত হয়েছিলেন আরিয়ানের ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে আরিয়ান এবং তাঁর বান্ধবীর বেশ কিছু ভিডিয়ো। সেই ভিডিয়ো দর্শকের নজরে আসতেই শুরু সমালোচনা।

View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

কেউ কেউ তো আবার ২০২১ সালে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনাও মনে করিয়ে দিয়েছে। একজন লিখেছেন, ‘ছোট্ট মদ্যপ এসআরকে’, কারও মন্তব্য ‘এ তো শোধরাবে না’, কারোর মন্তব্য, ‘এতো দেখি হাঁটারও ক্ষমতা নেই।’ কারোর কথায়, ‘সকলে উনি নিজেই এই ভিডিয়ো দেখে অপ্রস্তুত হবেন’। কারোর মন্তব্য, ‘শাহরুখ স্যরের জন্য খারাপ লাগছে…।’ অনেকে আবার বিরোধিতাও করেছেন এই নেতিবাচক মন্তব্যের।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো