AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যবসা বন্ধ, ৩৫ দিন ধরে শাহরুখের মান্নাতের সামনে বসে ঝাড়খন্ডের ব্যক্তি! উদ্দেশ্য কী?

Bollywood: অনুপম খেরের একটি শো-এ এসে তিনি বলেছিলেন,"তিনিই শেষ তারকা।" সম্প্রতি তাঁর ভক্তের এই কাজ সে কথাই যেন প্রমাণ করে দিল। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের । ঝাড়খন্ড থেকে মুম্বই এসেছিলেন শুধুমাত্র বাদশাকে দেখার আশায় তাঁর নাম শেখ মহম্মদ আনসারি।

ব্যবসা বন্ধ, ৩৫ দিন ধরে শাহরুখের মান্নাতের সামনে বসে ঝাড়খন্ডের ব্যক্তি! উদ্দেশ্য কী?
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 10:11 PM
Share

অনুপম খেরের একটি শো-এ এসে তিনি বলেছিলেন,”তিনিই শেষ তারকা।” সম্প্রতি তাঁর ভক্তের এই কাজ সে কথাই যেন প্রমাণ করে দিল। কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের । ঝাড়খন্ড থেকে মুম্বই এসেছিলেন শুধুমাত্র বাদশাকে দেখার আশায় তাঁর নাম শেখ মহম্মদ আনসারি। বান্দ্রায় কিং খানের বাড়ির বাইরে টানা ৩৫ দিন ধরে বসে ছিলেন তিনি। আশা ছিল একটাই বাদশাকে এক ঝলক দেখার। নিজের ব্যবসা বন্ধ করে ঝাড়খন্ড থেকে মুম্বই আসেন তিনি। ভাইরাল হয়েছে শাহরুখ ভক্তের ভিডিয়ো। অভিনেতার বাড়ি মান্নাতের সামনে ঠায় বসে রয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োয় নিজের মনের ইচ্ছার কথাই জানান সেই ব্যক্তি। সেই ভিডিয়োয় কী বলেছেন মহম্মদ নামের এই ব্যক্তি।

তিনি ভিডিয়োয় বলেন,”শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সবথেকে বড় ভক্ত। ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ। ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন আমার জেদ হয়ে দাঁড়িয়েছে।” উল্লেখ্য, এর আগে আর এক পাগল ভক্তের গল্প ভাগ করে নিয়েছিলেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করতে আসা এক ব্যক্তি ঘটিয়েছিলেন এক ভয়ঙ্কর কাণ্ড। শাহরুখের বাড়িতে নায়কের মেকআপ ঘরের লুকিয়ে ছিলেন তিনি। রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন নায়ক। তবে ঝাড়খন্ডের এই ব্যক্তির ভিডিয়ো দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন তাঁদের মনের ইচ্ছার কথা।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?