AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকাই উধাও শাহরুখের মাথার সব চুল, মেকআপ আর্টিস্টের ভুলেই কি তবে…

Bollywood Controversy: আচমকাই কয়েকমুহূর্তে সবটা কীভাবে পাল্টে যায়, এবার সেই গল্প শোনালেন প্রস্থেটিক্স মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডি'সুজা। সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের লুকের রহস্য ভেদ করলেন তিনি।

আচমকাই উধাও শাহরুখের মাথার সব চুল, মেকআপ আর্টিস্টের ভুলেই কি তবে...
| Updated on: Feb 24, 2025 | 2:59 PM
Share

তিনি শাহরুখ খান। তাঁর স্টাইল মানেই সকলের মনে ঝড় তোলা প্রতিক্রিয়া। কিং খানকে প্রথম থেকেই দর্শকেরা ফলো করে এসেছেন তাঁর স্টাইল, তাঁর ব্যক্তিত্বের জন্যে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন আমুল। বিভিন্ন ছবিতে তাঁর লুককে ফলো করে বাজারে ছড়িয়েছে হেয়ারস্টাইল, পোশাকের স্টাইল থেকে শুরু করে চশমার ফ্রেম। তাই বলে নেড়া! শাহরুখ খানের মাথার সমস্ত চুল উধাও! এ তো শাহরুখ খান নিজেও কখনও ভাবেননি। আচমকাই কয়েকমুহূর্তে সবটা কীভাবে পাল্টে যায়, এবার সেই গল্প শোনালেন প্রস্থেটিক্স মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডি’সুজা। সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের লুকের রহস্য ভেদ করলেন তিনি।

প্রীতিশীলের কথায়, “জওয়ান ছবির লুক সেট করার সময় আমরা বিভিন্ন হেয়ারস্টাইল পরীক্ষা করছিলাম। সল্ট এন্ড পেপার দাড়ি কেমন লাগবে সেটা দেখার চেষ্টা চলছিল। তার জন্যই মাথায় উইগ পরিয়ে দেওয়া হয়েছি। তারপর যখন সেটা খুলে নেওয়া হয়, ওনাকে পুরো রকস্টারের মতো দেখতে লাগছিল। এটা দারুণ ছিল। বিক্রম রাঠোর লুকটা মুহূর্তে তৈরি হয়ে যায় এমন সকলের বেশ পছন্দ হয়।”

ছবি মুক্তি পাওয়া মাত্রই শাহরুখের লুক নিয়ে শুরু হয়ে যায় চর্চা। কিং খানকে এই ছবিতে মোট সাতটা লুকে দেখা গিয়েছিল। প্রতিটা লুকেই সকলের মন জয় করেছিলেন কিং খান। শাহরুখের জীবনে অন্যতম সেরা ছবি এই জাওয়ান। যা বলিউডের বক্স অফিসে মাইলস্টোন।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি