AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাহ্নবীর ছবি দেখতে গিয়ে মৃত্যু ভক্তের, কোথায় ঘটল এই ঘটনা?

ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গিয়েছিলেন ছবি দেখতে, কিন্তু পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা বুঝতে পারেননি কেউই। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'দেভারা পার্ট ১'। ওই ছবিই দেখতে গিয়েছিলেন জাহ্নবী-এনটিআরের এক ভক্ত।

জাহ্নবীর ছবি দেখতে গিয়ে মৃত্যু ভক্তের, কোথায় ঘটল এই ঘটনা?
জাহ্নবীর ছবি দেখতে গিয়ে মৃত্যু ভক্তের, কোথায় ঘটল এই ঘটনা?
| Updated on: Sep 30, 2024 | 10:22 PM
Share

ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গিয়েছিলেন ছবি দেখতে, কিন্তু পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা বুঝতে পারেননি কেউই। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘দেভারা পার্ট ১’। ওই ছবিই দেখতে গিয়েছিলেন জাহ্নবী-এনটিআরের এক ভক্ত। অন্ধপ্রদেশের অপ্সরা সিনেমা হলে চলছিল সিনেমাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মস্তান ভেল্লি নামক ওই ব্যক্তি প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে চোখের সামনে দেখে বেশ উত্তেজিত ছিলেন। নাচতেও দেখা যায় তাঁকে। সিনেমা তখন মাঝপথে। আচমকাই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে শত চেষ্টাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, এই ঘটনায় এখনও পর্যন্ত সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করতে দেখা যায়নি জাহ্নবী বা এনটিআর জুনিয়রকে। কোরতালা সিবা পরিচালিত তেলুগু ছবি ‘দেভারা’ মুক্তি পেয়েছে হিন্দি সহ অন্যান্য ভাষাতেও। এক পুলিশি অভিযানকে কেন্দ্র করে এই ছবি। কুখ্যাত অপরাধী দয়া এবং ইয়েথিকে ধরতে পুলিশ আধিকারিক ইরাসমুদ্রের তীরে সিঙ্গাপা (প্রকাশ রাজ) নামে একজন ব্যক্তির কাছে পৌঁছয়। সিঙ্গাপা তাদের দেভারার গল্প বলে। দেভারা এখানে অপ্রতিরোধ্য এক যোদ্ধা, যাকে পরাজিত করা যায় না। ছবির মান নিয়ে মিশ্র অভিজ্ঞতা সমালোচক মহলে। বাংলায় যদিও এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে খুব একটা উত্তেজনা চোখে পড়েনি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ