AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘাড়ের উপর ইউভান, রবিবার রাজের সঙ্গে কী কাণ্ড করল তাঁর দুই সন্তান?

Subhashree Ganguly: এক দিকে তিনি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় পরিচালক। অন্য দিকে আবার তিনি ব্যারাকপুরের তৃণমূল বিধায়কও। তবে তিনি নিজের পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবন সবসময়ই আলাদা রাখার চেষ্টা করেন রাজ। একই পন্থা মেনে চলেন বিধায়ক তথা পরিচালক পত্নী নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়।

ঘাড়ের উপর ইউভান, রবিবার রাজের সঙ্গে কী কাণ্ড করল তাঁর দুই সন্তান?
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 5:35 PM
Share

এক দিকে তিনি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় পরিচালক। অন্য দিকে আবার তিনি ব্যারাকপুরের তৃণমূল বিধায়কও। তবে তিনি নিজের পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবন সবসময়ই আলাদা রাখার চেষ্টা করেন রাজ। একই পন্থা মেনে চলেন বিধায়ক তথা পরিচালক পত্নী নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। দুই ছেলে-মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার। সদ্য ধুমধাম করে ছেলে ইউভানের জন্মদিন পালন করেছেন তিনি। সে দিনই মেয়ে ইয়ালিনিকে প্রথম বার ক্যামেরার সামনে আনেন রাজ-শুভশ্রী।

জীবনে কর্মক্ষেত্রে তাঁদের যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিবার সবার আগে। এইটা যে মনে প্রাণে বিশ্বাস করেন সেই প্রমাণই পাওয়া গেল শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে রাজের ঘাড়ের উপর উঠে বসে আছে ইউভান। অন্য দিকে টেবিলে বসে রয়েছে ইয়ালিনি। আর দুই ছেলে মেয়ের মাঝে বসে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা রাজের। রবিবার সকালে চক্রবর্তী বাড়ির এমনই একটা ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবি পোস্ট করে নায়িকা লেখেন “সানডে ফানডে।”

উল্লেখ্য, চার বছর পূর্ণ করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। তিলোত্তমা এখনও বিচার পায়নি, তাই মন ভাল নেই মায়ের। তবে এরই মধ্যে ছেলের জন্মদিন ফিকে হতে দিলেন না তিনি। শহরের এক শপিং মলেই ধুমধাম করে আয়োজন করা হল ইউভানের জন্মদিনের অনুষ্ঠান। মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে ছেলের সঙ্গে সেলিব্রেশন মোডে শুভশ্রী। না, পোশাকের আতিশয্য নয়, বরং ছিমছাম সাজে জার্সি গায়ে দিয়েই হাজির ছিলেন মা ও ছেলে। হাজির ছিলেন রাজ চক্রবর্তীও। কেক কাটা থেকে হুল্লোড়– বাদ গেল না কিছুই। হাজির ছিল ইউভানের বন্ধুরাও। মন খারাপের মাঝেই বৃহস্পতিবার গোটা দিন জমিয়ে উপভোগ করল চক্রবর্তী পরিবার।

Follow Us