AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অরিজিৎ সিংয়ের হাহাকার, জীবনে সব পেয়েও নিজের মাকে কোনও দিন…

Arijit Singh: 'আমি খারাপ ছেলে , সব সময় থাকব।'আচমকা কেন এমন পোস্ট করলেন অরিজিত্‍ সিং। আরজি কর কাণ্ডের পর অরিজিতের এক্স হ্যান্ডেল সম্পর্কে অবগত সবাই। গায়কের ভেরিফায়েড প্রোফাইল নয় বলে বিস্তর দ্বিধাও তৈরি হয়েছিল। অরিজিতের এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম 'আত্মজোয়ারজ্বালো- হুআমি'।

অরিজিৎ সিংয়ের হাহাকার, জীবনে সব পেয়েও নিজের মাকে কোনও দিন...
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 8:17 PM
Share

‘আমি খারাপ ছেলে , সব সময় থাকব।’আচমকা কেন এমন পোস্ট করলেন অরিজিত্‍ সিং। আরজি কর কাণ্ডের পর অরিজিতের এক্স হ্যান্ডেল সম্পর্কে অবগত সবাই। গায়কের ভেরিফায়েড প্রোফাইল নয় বলে বিস্তর দ্বিধাও তৈরি হয়েছিল। অরিজিতের এক্স হ্যান্ডেলের প্রোফাইলের নাম ‘আত্মজোয়ারজ্বালো- হুআমি’।

আরজি কর কাণ্ডের পর থেকে একের পর এক পোস্ট করেন গায়ক। সেই সঙ্গে কয়েকটা ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। তারপর মাঝে আবার কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেটও করে দেন তাঁর প্রোফাইল। আবারও কিছু দিন পরে ফেরেন তিনি। এই এক্স প্রোফাইলেই নিজের নানা কথা বলে থাকেন অরিজিত্‍। এই যেমন কয়েক দিন আগে গায়কের লেখায় বেরিয়ে এল জীবনের আক্ষেপের কথা। গোটা বিশ্বব্যাপী তাঁর নাম। অনুরাগীর সংখ্যা কম নেই তাঁর। তার পরেও গায়কের জীবনে এ কেমন আক্ষেপ?

গত ৬ নভেম্বর লম্বা পোস্ট করেন অরিজিত্‍। তিনি লেখেন, “আমি সব সময় খারাপ ছেলে ছিলাম। সব সময় থাকবও। আমার জন্য মা কখনও সুখ পায়নি। এটাই আমি, এটাই সত্যি। আমি মাকে ভালবাসতাম এটাও সত্যি। কিন্তু আমার ভুল থেকে আর কোনও শিক্ষা নিতে পারব না কারণ আমার মা আর পৃথিবীতে নেই। আমি চাই না কারও সমবেদনা চাই না। আমি খুব খারাপ ছেলে।” তিন বছর আগে করোনাকালে মাকে হারিয়েছিলেন গায়ক। কোভিডে আক্রান্ত হয়ে ঢাকুরিয়ারই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গায়কের মা-কে। শত চেষ্টা সত্ত্বেও ফিরিয়ে আনতে পারেননি মাকে তিনি। কিন্তু মায়ের মৃত্যুর তিন বছর পর কেন এমন অনুভূতি গায়কের? সেই উত্তর অধরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?