AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জাপানি গ্রামে গিয়ে আমি…’ গান নয় কৌশিকীর এই নেশার কথা শুনলে চমকে যাবেন

Kaushiki: কৌশিকি চক্রবর্তীকে চেনেন না এমন খুব কমই আছেন। তাঁর গানে মুগ্ধ শ্রোতারা। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন 'সারেগামাপা'-এর মঞ্চে বিচারকের আসনে। তিনি যে অত্যন্ত গুণী একজন শিল্পী সে কথা সকলের জানা। কিন্তু গান ছাড়াও তাঁর জীবনে আরও একটা নেশা রয়েছে সেটা হয়তো জানতেন না কেউই। কৌশিকীর এই নেশার কথা ফাঁস করলেন তাঁরই সহ-বিচারক ইমন চক্রবর্তী।

'জাপানি গ্রামে গিয়ে আমি...' গান নয় কৌশিকীর এই নেশার কথা শুনলে চমকে যাবেন
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 4:21 PM
Share

কৌশিকি চক্রবর্তীকে চেনেন না এমন খুব কমই আছেন। তাঁর গানে মুগ্ধ শ্রোতারা। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘সারেগামাপা’-এর মঞ্চে বিচারকের আসনে। তিনি যে অত্যন্ত গুণী একজন শিল্পী সে কথা সকলের জানা। কিন্তু গান ছাড়াও তাঁর জীবনে আরও একটা নেশা রয়েছে সেটা হয়তো জানতেন না কেউই।

কৌশিকীর এই নেশার কথা ফাঁস করলেন তাঁরই সহ-বিচারক ইমন চক্রবর্তী। গানের মঞ্চে তিনি যখনই সুযোগ পান তখনই ছোট ছোট ভিডিয়ো করতে থাকেন। শটের ফাঁকে তাঁরা কখন কী করেন সেটাই ফ্রেমবন্দি করে রাখেন গায়িকা। সে দিন কৌশিকীর সঙ্গে একটি মজার গেম খেলছিলেন তিনি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সামনে এল কৌশিকীর এই নেশার কথা। কয়েক দিন আগে ইমন কৌশিকীকে বলেন তিনি একটি খেলা খেলতে চান। সেটা হল ‘ওয়াটস ইন ইয়োর ব্যাগ।’ কৌশিকীও সেই খেলা খেলতে সম্মত হন।

সেই খেলা খেলতে গিয়েই সামনে এল আর গায়িকার আর এক নেশার কথা। ব্যাগ থেকে অনেক জিনিস বার করছিলেন তিনি। যেমন সানগ্লাস, লিপস্টিক-সহ অনেক কিছু। সেই সঙ্গে তাঁর ব্যাগে ছিল আরও একটা ছোট্ট চামড়ার ব্যাগ। যেখানে রয়েছে একগুচ্ছ পেন। তবে এই সব পেন যে সে পেন নয়। সবকটাই ছিল কালি পেন বা ফাউন্টেন পেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের পেন জোগাড় করেন তিনি। গায়িকার কলমের ব্যাগ দেখে তো ইমনের চোখ কপালে।

কৌশিকী বলেন, “আমি বিভিন্ন জায়গা থেকে এই সব পেন কিনি। বিশেষত আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে জাপানি গ্রাম খোঁজার চেষ্টা করি। সেখান থেকে এই সব কলম কিনে আনি। সেই সঙ্গে কিনি একটা খাতাও কিনি। কারণ, সব পেন দিয়ে সব খাতায় লেখা যায় না। তাই আলাদা খাতাও কিনতে হয়।” কৌশিকীর এই পেন জোগাড় করার নেশা দেখে শুধু ইমন নয় অবাক হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্তও।

Follow Us