AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিঠুনের ব্রেনস্ট্রোক, বড় টাকার ক্ষতি সোহমের? যাবতীয় জল্পনার মিলল উত্তর

Mithun Chakraborty: গত শনিবার আচমকাই শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় সোহম নিজেই মিঠুনকে ভর্তি করেছিলেন বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে।

মিঠুনের ব্রেনস্ট্রোক, বড় টাকার ক্ষতি সোহমের? যাবতীয় জল্পনার মিলল উত্তর
যাবতীয় জল্পনার মিলল উত্তর
| Updated on: Feb 15, 2024 | 6:51 PM
Share

অভিনেতা-বিধায়ক ও একই সঙ্গে প্রযোজক সোহম চক্রবর্তীর ‘শাস্ত্রী’ ছবিটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। ওই ছবির শুটিংয়ের মাঝেই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি রটেছে, মিঠুনের শারীরিক অসুস্থতার কারণে, এই মুহূর্তে শাস্ত্রী নাকি বিশ বাঁও জলে! সত্যিই কি তাই? এও জানা যাচ্ছে, ছবিকে নাকি বিদায় জানিয়েই দিয়েছেন তিনি। ওদিকে বিগবাজেট ছবি! ছবির প্রযোজক! মাঝপথে শুটিং বন্ধ মানে তো বিশাল টাকার ক্ষতি! তাহলে? সত্যিটা জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল সোহম চক্রবর্তীর সঙ্গে। তাঁর কথায়, “জানি না কেন এই সব বলা হচ্ছে! মিঠুন দা এখন ভাল আছেন। এই মাসের ১৯/২০ থেকেই শুটিং শুরু করার কথা ভাবছি আমরা।” মিঠুন যতদিন কাজ করছিলেন না, ততদিন কি শাস্ত্রীর শুটিং হয়েছে? সোহমের জবাব, “না, আসলে সিংহভাগ তো ওঁকে ঘিরেই। তাই উনি ছিলেন না বলে কাজও হয়নি। তবে এবার শুরু হবে।”

গত শনিবার আচমকাই শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় সোহম নিজেই মিঠুনকে ভর্তি করেছিলেন বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানান, Ischemic Cerebrovascular Accident (Stroke)-এ আক্রান্ত হয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। আইসিইউতে রাখা হয় তাঁকে। তবে গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ছাড়া ফেলেই বলেন, “খাওয়া নিয়ন্ত্রণ করুন । আমার সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। ওভারইটিং করি। আমি রাক্ষস, তাই বকা খেলাম। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে? বিজেপি করব।” এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করতে দেখা যায় তাঁকে।

Follow Us