AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের দিন কয়েকের মধ্যেই গর্ভবতী সোনাক্ষী? নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন-কন্যা

Sonakshi Sinha: মা হচ্ছেন তিনিও? মাত্র সপ্তাহ খানেক আগেই হয়েছে বিয়ে! এরই মধ্যে গর্ভবতী! তা নিয়ে কানাঘুষোও কিছু কম হয়নি। এতদিন চুপই ছিলেন, এবার এই চর্চা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা।

বিয়ের দিন কয়েকের মধ্যেই গর্ভবতী সোনাক্ষী? নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন-কন্যা
| Updated on: Jul 06, 2024 | 8:55 PM
Share

বিয়ের মাস ছয়েকের মধ্যেই সন্তান জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট। তা নিয়ে কম আলোচনা হয়নি। কিছু দিন আগে সোনাক্ষী সিনহাকে হাসপাতাল থেকে বের হতে দেখে নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছিলেন সোনাক্ষীও বুঝি হাঁটছেন আলিয়ারই পথে! মা হচ্ছেন তিনিও? মাত্র সপ্তাহ খানেক আগেই হয়েছে বিয়ে! এরই মধ্যে গর্ভবতী! তা নিয়ে কানাঘুষোও কিছু কম হয়নি। এতদিন চুপই ছিলেন, এবার এই চর্চা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা।

সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, বিয়ে পর জীবনে কী কী পরিবর্তন হয়েছে? উত্তরে নায়িকা যা বলেন তা শুনলে হাসি চাপতে পারবেন না আপনিও। খানিকটা শ্লেষ ও খানিকটা খেদ মিশিয়ে তিনি বলেন, “একটাই পরিবর্তন হয়েছে, এখন হাসপাতাল থেকে বের হলেই লোকের মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট।” তিনি যে মা হচ্ছেন না তা যেন কার্যত বুঝিয়েই দিয়েছেন সোনাক্ষী। তাহলে কেন কিছুদিন আগে হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে?

বাবা শত্রুঘ্ন সিনহা পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। ব্যথা অনুভব করায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নামজাদা হাসপাতালে। সঙ্গে ছিলেন মেয়ে সোনাক্ষী ও জামাই জাহিরও। হাসপাতালের বাইরে সোনাক্ষীকে দেখেই রটতে থাকে একের পর এক খবর। তবে এবার সোনাক্ষী নিজেই সেই খবরে শিলমোহর দিলেন না। বরং অস্বীকার করলেন পুরোটাই।

View this post on Instagram

A post shared by Sonakshi Sinha (@aslisona)

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা