Bigg Boss Bangla: ‘আমার চোখে তুমিই বিজয়ী’, ভরত আউট হতেই আবেগঘন বার্তা স্ত্রী জয়শ্রীর

Bigg Boss Elimination: 'বিগ বস বাংলা' থেকে বাদ পড়লেন জনপ্রিয় অভিনেতা ভরত কল। স্বামীর বিদায়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন স্ত্রী জয়শ্রী। শো থেকে বেরিয়ে দর্শকদের ধন্যবাদ জানালেন ভরত কল স্বয়ং। অন্যদিকে বিশেষ ক্ষমতা পেয়ে এক সপ্তাহের জন্য সুরক্ষিত হলেন সোনামণি সাহা।

Bigg Boss Bangla: আমার চোখে তুমিই বিজয়ী, ভরত আউট হতেই আবেগঘন বার্তা স্ত্রী জয়শ্রীর
কী বললেন ভরত?

Oct 26, 2026 | 9:38 AM

‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ভরত কল। টানা কয়েক সপ্তাহ আনসেফ জোনে থাকার পর অবশেষে শো থেকে বাদ পড়লেন তিনি। আর তাঁর এই বিদায়ে মন খারাপ অনুরাগীদের। তবে সবচেয়ে বেশি মন খারাপ তাঁর পরিবারের। প্রায় দু’মাস ধরে একপ্রকার লড়াই চলছিল। ঘরের ভেতরে লড়ছিলেন ভরত আর বাইরে থেকে জেতানোর জন্য লড়াই করছিলেন স্ত্রী জয়শ্রী। এবার সেই লড়াই থামল। স্বামীর এলিমিনেশনের পর সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দিয়েছেন জয়শ্রী।

সোশ্যাল মিডিয়ায় জয়শ্রী লিখেছেন, “যুদ্ধ এবার শেষ হল।” ভরত আর ‘বিগ বস’-এ নেই, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। বারবার মনে হচ্ছে টিভি চালিয়ে দেখেন ভরত কী করছেন। টানা দু’মাস ধরে এই জার্নিতে যে কষ্ট হয়েছে, তা গোপন করেননি তিনি। জয়শ্রী লিখেছেন, “ভরতের মতো একজন ভালো মানুষকে ঘরের অন্যান্য প্রতিযোগীরাও হয়তো এতদিনে বুঝতে পেরেছেন।” এই ভোটিংয়ের সময় অনেকেই সমর্থন করেছেন, আবার অনেক খারাপ কথাও শুনতে হয়েছে। তবে এই সুযোগে তিনি চিনে নিয়েছেন কে আসল আপন আর কে পর। যাঁরা সমর্থন করেছেন এবং ভরতের জন্য ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জয়শ্রী। পোস্টের শেষে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর চোখে ভরতই এই শোয়ের আসল বিজয়ী।

অন্যদিকে, শো থেকে বেরিয়ে সোশাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও দিয়েছেন ভরত কল। টানা দু’মাস ধরে যাঁরা তাঁকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

ভরতের বিদায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরাও। বিশেষ করে নন্দিনী দত্ত চোখের জল ধরে রাখতে পারেননি। দুর্নিবার বা সৃজলার মনও বেশ খারাপ হয়ে যায়। তবে খেলার নিয়ম তো মানতেই হবে। একদিকে যখন ভরতের বিদায়ে বিষাদের সুর, ঠিক তখনই ফিনালের দৌড়ে এক ধাপ এগিয়ে গিয়েছেন সোনামণি সাহা।

‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এই সপ্তাহের সেরা পারফর্মার হিসেবে ‘স্টার’ পেয়েছেন সোনামণি। মনামী এবং সৃজলাকে পেছনে ফেলে সেরার সেরা হয়েছেন তিনি। আর এই স্টারের দৌলতে আগামী এক সপ্তাহের জন্য তিনি পেয়েছেন ইমিউনিটি বা বিশেষ সুরক্ষা। অর্থাৎ, চলতি সপ্তাহে সোনামণিকে কোনওভাবেই নমিনেট করা যাবে না। ফিনালের আগে সোনামণির এই সাফল্য নিঃসন্দেহে দর্শকদের নজর কেড়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us