AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরে ফিরছেন দিতিপ্রিয়া! ‘রানিমা’র নায়ক নাকি হরগৌরীর ‘শঙ্কর’?

Ditipriya-Rahul: কিছু দিন আগে শোনা গিয়েছিল 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সিরিয়ালের প্রোমোতে দেখাও যায় অভিনেত্রীকে। তার পরেই রাতারাতি বদলে যায় সবটা। সেই চরিত্রে দেখা যায়নি দিতিপ্রিয়াকে। তাহলে কি আবারও নায়িকাকে ছোট পর্দায় দেখার জন্য় অপেক্ষা করতে হবে অনেক দিন?

ঘরে ফিরছেন দিতিপ্রিয়া! 'রানিমা'র নায়ক নাকি হরগৌরীর 'শঙ্কর'?
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 2:57 PM
Share

কিছু দিন আগে শোনা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সিরিয়ালের প্রোমোতে দেখাও যায় অভিনেত্রীকে। তার পরেই রাতারাতি বদলে যায় সবটা। সেই চরিত্রে দেখা যায়নি দিতিপ্রিয়াকে। তাহলে কি আবারও নায়িকাকে ছোট পর্দায় দেখার জন্য় অপেক্ষা করতে হবে অনেক দিন? ‘অনুরাগের ছোঁয়া’-এ দিতিপ্রিয়াকে না দেখতে পাওয়ার পর এমনটাই প্রশ্ন তৈরি হয়েছিল দর্শক মনে।

তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর এখন অনুরাগীদের কথা রাখতেই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। আবারও নাকি তাঁকে দেখা যাবে সিরিয়ালে। শোনা যাচ্ছে, ইতিমধ্য়ে সিরিয়ালের লুক সেটও নাকি হয়ে গিয়েছে। তবে এবার স্টার জলসা নয় পুরনো চ্যানেলেই নাকি তিনি আবার ফিরছেন। ‘রানি রাসমণি’ চরিত্র দিতিপ্রিয়াকে এনে দিয়েছিল খ্যাতি। আবারও নিজের ঘরেই নাকি ফিরছেন তিনি। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। এরই মধ্যে তাঁর ঝুলিতে এসেছে একগুচ্ছ ওয়েব সিরিজ এবং সিনেমা। সেই পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি।

তবে এখন প্রশ্ন হল, যদি আবারও দিতিপ্রিয়াকে দেখা যায় ছোট পর্দায়, তাহলে তাঁর নায়ক কে হবেন? ইতিমধ্য়েই সমাজমাধ্যমের পাতায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের শঙ্কর হচ্ছেন রানিমার নায়ক? তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। এখনও পর্যন্ত নায়ক-নায়িকা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও কিছুই জানানো হয়নি। সদ্য মেয়ের বাবা হয়েছেন রাহুল। গত সাত বছর তাঁকে অন্য চ্যানেলেই মূলত দেখা গিয়েছে। মেয়ে হওয়ার পর বেশ কিছু দিন তাঁকে সিরিয়ালে দেখা যায়নি। প্রায় চার মাস তিনি ও ছোট পর্দা থেকে দূরে। সত্যিই কি জুটি বাঁধছেন দিতিপ্রিয়া-রাহুল? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Follow Us