AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…আপনার তো সব,’ হলুদ জামার সঙ্গে নাচার ভিডিয়ো পোস্ট হতেই বিশ্রীভাবে ট্রোলড শ্রাবন্তী!

Srabanti Chatterjee: এক কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েন যা লিখেছেন, তা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। অভিনেত্রী নিজের ছন্দে নাচছিলেন 'প্রেমিকা নে পেয়ার সে' গানের তালে। একজন নেটিজ়েন শ্রাবন্তীর হাসি (পড়ুন স্মাইল) খুঁজছিলেন। কেউ লিখেছেন, তাঁকে সেই হলুদ পোশাকে এক্কেবারেই ভাল লাগছে না দেখতে।

'...আপনার তো সব,' হলুদ জামার সঙ্গে নাচার ভিডিয়ো পোস্ট হতেই বিশ্রীভাবে ট্রোলড শ্রাবন্তী!
শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়।
| Updated on: Apr 02, 2024 | 1:07 PM
Share

শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। বারবারই তাঁকে নিয়ে কাটাছেঁড়া করেছে নিন্দুকের একটা বড় দল। অভিনেত্রীর ব্যক্তিজীবন হয়ে উঠেছে নেটিজ়েনদের কাছে মুখরোচক বিষয়। বারবারই তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হয়েছে। এবার একটা সামান্য ভিডিয়ো পোস্ট করেই বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছে শ্রাবন্তীকে।

কিছুই নেই ভিডিয়োটিতে। হলুদ রঙের সেমি ফর্মাল একটি শার্ট এবং কালো ট্রাইজ়ার্স পরে শ্রাবন্তী নাচছিলেন সবুজে মোড়া মাঠে। চারপাশে সবুজ গাছপালা। ফুরফুরে হাওয়া বইছে সেখানে। দেখেই বোঝা যায়, অভিনেত্রী বেড়াতে গিয়েছেন। যদিও তাঁর ভ্রমণ স্থলের কথা একফোঁটাও উল্লেখ করেননি পোস্টে। তা নিয়ে কারও তেমন মাথাব্যথাও নেই। মাথাব্যথা অন্য বিষয়ে। অভিনেত্রী কেন কোনও ক্লোজ়আপ ছবি দেননি।

এক কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েন যা লিখেছেন, তা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। অভিনেত্রী নিজের ছন্দে নাচছিলেন ‘প্রেমিকা নে পেয়ার সে’ গানের তালে। একজন নেটিজ়েন শ্রাবন্তীর হাসি (পড়ুন স্মাইল) খুঁজছিলেন। কেউ লিখেছেন, তাঁকে সেই হলুদ পোশাকে এক্কেবারেই ভাল লাগছে না দেখতে।

সদ্য ‘দেবী চৌধুরানী’র শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। প্রচুর মেহনত করেছেন শ্রাবন্তী। সেই ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র সঙ্গে নাকি প্রেম করেছেন শ্রাবন্তী, সেই খবরও রটেছে। বেঙ্গালুরুতে আয়োজিত চলচ্চিত্র উৎসবে একসঙ্গে গিয়েছিলেন শ্রাবন্তী-শুভ্রজিৎ। ফ্লাইটে সময় কাটানো থেকে শুরু করে বেঙ্গালুরুতে অনেকটা সময় তাঁরা কাটিয়েছেন একসঙ্গে। কাছাকাছি এসেছে দুটি হৃদয়।

একটি নয়, তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। প্রথম বিয়ে করেছিলেন অনেক আগে। সেই সময় তিনি খুবই ছোট। পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর সেই বিয়ে ভাঙে ১৫ বছর পর। শ্রাবন্তীর জীবনে আসেন মডেল কৃষ্ণবিরাজ, বিয়ে হয় এবং একবছরের মধ্যে ডিভোর্স হয়। ফের এক বিমানকর্মীর সঙ্গে প্রেম হয় শ্রাবন্তীর। সেই রোশন সিংয়ের সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রীর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?