AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৃত্যুর পর বাড়িতেই রয়ে গিয়েছেন সুশান্ত? দিদি শ্বেতা বললেন ‘কথা হয়’

Sushant Singh: সুশান্তের পরিবারের প্রতিটা সদস্য লড়াই করে চলেছেন অভিনেতার আত্মার শান্তি কামনায়। যাতে সঠিক বিচার হয়। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। আজও যেন ভক্তরা বিশ্বাস করে উঠতে পারেন না যে সুশান্ত সিং রাজপুত আর নেই।

মৃত্যুর পর বাড়িতেই রয়ে গিয়েছেন সুশান্ত? দিদি শ্বেতা বললেন 'কথা হয়'
| Updated on: Feb 21, 2024 | 2:21 PM
Share

সুশান্ত সিং রাজপুত, যাঁর মৃত্যুতে চমকে গিয়েছিল গোটা ভারত। বলিউডে ধীরে ধীরে পসার জমছিল তাঁর। একের পর এক ছবি দর্শকদের মন জয় করছিল। হঠাৎই করোনা কালে সব সমীকরণ পাল্টে যায়। এক রবিবার সকলকে চমকে দিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সামনে উঠে আসতে দেখা যায়। শোনা মাত্রই ঘুম উড়েছিল সকলের। প্রাথমিক রিপোর্টে সামনে আসে আত্মহত্যা করেছেন তিনি। যদিও তাঁর মৃত্যু নিয়ে আজও বহু রহস্য বর্তমান। তাঁর পরিবারের প্রতিটা সদস্য লড়াই করে চলেছেন সুশান্তের আত্মার শান্তি কামনায়। যাতে সঠিক বিচার হয়। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। আজও যেন ভক্তরা বিশ্বাস করে উঠতে পারেন না যে সুশান্ত সিং রাজপুত আর নেই।

এরই মাঝে যা বললেন তাঁর দিদি, তা যেন এক কথায় অবিশ্বাস্য। তাঁর দিদি শ্বেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি বহু সময় সুশান্তের উপস্থিতি অনুভব করতে পারি। আমাদের মধ্যে ভীষণ মিষ্টি একটা সম্পর্ক ছিল। আমরা জমজের মতোই ছিলাম। আমরা সব সময় একসঙ্গে থাকতাম। খুব হাসি-মজা করতাম। আমার মনে আছে সুশান্ত চলে যাওয়ার পর একদিন আমি আমার এয়ারপড কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমি শুনতে পাই আমার কানের কাছে এসে ও কথা বলে। আমি স্পষ্ট অনুভব করতে পারি, ওই সেই হাস্কি কণ্ঠস্বর।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা। একটা সময় যাঁকে নিয়ে প্রকাশ্যে আসে অবসাদে ভোগার খবর। যদিও তাঁর পরিবার মোটেও এই সত্যি মেনে নিতে চাননি। তবে প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী জানিয়ে ছিলেন মানুসিক ভাবে ঠিক ছিলেন না অভিনেতা। কোনও কিছু ভয় শেষ সময় তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াত। যদিও রিয়ার দাবি তিনি অভিনেতার মৃত্যু এক সপ্তাহ আগে এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?