AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushmita Mukherjee: হয়েছিলেন দেউলিয়া, ১ কোটির লোন মেটাতে কী কী করেছিলেন কেষ্ট মুখোপাধ্যায়ের মেয়ে সুস্মিতা?

Sushmita Mukherjee Interview: এতদিন পর সেইসব সিদ্ধান্তের নেপথ্যের আসল সত্যিটা জনসমক্ষে আনলেন অভিনেত্রী। জানালেন, শিল্পচর্চা নয়, সেই সময়ে তাঁর কাছে সবচেয়ে বড় লড়াই ছিল দেউলিয়া হতে বসা সংসারকে বাঁচানো এবং মাথার ওপর থাকা পাহাড়প্রমাণ ঋণ শোধ করা।

Sushmita Mukherjee: হয়েছিলেন দেউলিয়া, ১ কোটির লোন মেটাতে কী কী করেছিলেন কেষ্ট মুখোপাধ্যায়ের মেয়ে সুস্মিতা?
| Updated on: Aug 07, 2026 | 4:00 PM
Share

টেলিভিশনের কালজয়ী চরিত্র ‘মিস কিটি’ কিংবা শাহরুখ খানের ‘কিং আঙ্কল’ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকমন জয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়। তবে তাঁর দীর্ঘ অভিনয় জীবনে এমন কিছু কাজও রয়েছে, যা নিয়ে আজও নানা প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হতে হয় তাঁকে। এতদিন পর সেইসব সিদ্ধান্তের নেপথ্যের আসল সত্যিটা জনসমক্ষে আনলেন অভিনেত্রী। জানালেন, শিল্পচর্চা নয়, সেই সময়ে তাঁর কাছে সবচেয়ে বড় লড়াই ছিল দেউলিয়া হতে বসা সংসারকে বাঁচানো এবং মাথার ওপর থাকা পাহাড়প্রমাণ ঋণ শোধ করা।

সম্প্রতি এক ভিডিওতে জীবনের সেই কঠিন দিনগুলোর কথা অত্যন্ত খোলাখুলিভাবে শেয়ার করেছেন সুস্মিতা। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, এমন অনেক ছবিতে তিনি অভিনয় করতে বাধ্য হয়েছিলেন, যেগুলির বিষয়বস্তু বা নারীচরিত্রের উপস্থাপন তাঁর নিজেরও পছন্দ ছিল না। কিন্তু পরিস্থিতির চাপে সেদিন তিনি ছিলেন একপ্রকার অসহায়।

ঘটনার সূত্রপাত ২০০২ সালে। সুস্মিতা ও তাঁর স্বামীর যৌথ প্রযোজনা সংস্থা ‘প্রয়াস প্রোডাকশন’ হঠাৎই মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়ে। প্রযুক্তির দ্রুত বদলের সঙ্গে তাল মেলাতে না পেরে ব্যবসা ভেঙে পড়ে এবং মাথার ওপর চেপে বসে প্রায় ১ কোটি টাকার বিশাল ঋণের বোঝা। সুস্মিতা জানান, সেই সময়ে পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে প্রায় প্রতিদিনই পাওনাদাররা বাড়িতে চড়াও হতেন, শুনতে হতো চরম অপমানজনক কথাও। অন্যদিকে দুই সন্তানের ছোট বয়স—সংসার চালানো থেকে শুরু করে ঋণ শোধ করা, সবকিছুর জন্যই নিয়মিত অভিনয়ে ফেরা ছাড়া তাঁর কাছে আর অন্য কোনও রাস্তা খোলা ছিল না। তাই যা কাজ এসেছে, তা-ই সই করতে হয়েছিল তাঁকে।

শুধু ঋণের দায় মেটানোই নয়, মেয়ের ভবিষ্যতের চিন্তাও তাড়া করে বেরিয়েছে তাঁকে। মেয়েকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাঠিয়েছিলেন তিনি। বিদেশের মাটিতে পড়াশোনার সেই বিপুল খরচের সামাল দিতেই একের পর এক কাজের সিদ্ধান্ত নিতে হয়েছে।

সুস্মিতার আক্ষেপ, যেসব ছবিতে তিনি মন দিয়ে অভিনয় করেছিলেন, সেগুলির অনেকগুলোই সাফল্য পায়নি। অথচ বাধ্য হয়ে করা অপছন্দের কাজগুলো নিয়েই চর্চা হয়েছে সবচেয়ে বেশি। তবে তাঁর মতে, অর্থ উপার্জনের পেছনে প্রতিটি মানুষেরই নিজস্ব কারণ থাকে—কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে লড়েন, তো কেউ পরিবারের সুরক্ষার জন্য। সেই লক্ষ্য পরিষ্কার থাকলে কঠিন সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে মেঘ কেটেছে। সুস্মিতা জানিয়েছেন, বর্তমানে তাঁর পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে। এখন আর এমন কোনও কাজ তিনি করেন না, যা তাঁর মন স্পর্শ করে না। বর্তমানে সম্পূর্ণ নিজস্ব পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে বেছে অভিনয় করেন তিনি। ‘খলনায়ক’, ‘গোলমাল রিটার্নস’, ‘দোস্তানা’-র মতো একাধিক হিট ছবির এই অভিজ্ঞ অভিনেত্রীর এই সৎ ও অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?