AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: বাঙালির প্রিয় পর্যটনকেন্দ্রে রেড অ্যালার্ট, চরম ভারী বৃষ্টিতে ভাসবে একের পর এক জেলা, জানুন লেটেস্ট আপডেট

Heavy Rain Alert for West Bengal: মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

West Bengal Weather Update: বাঙালির প্রিয় পর্যটনকেন্দ্রে রেড অ্যালার্ট, চরম ভারী বৃষ্টিতে ভাসবে একের পর এক জেলা, জানুন লেটেস্ট আপডেট
নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 21, 2026 | 11:23 AM
Share

কলকাতা: দুর্গাপুজোর প্রস্তুতিতে বাগড়া দিতে হাজির নিম্নচাপের বৃষ্টি। আগামীকাল, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশি বৃষ্টি হবে উপকূল ও লাগোয়া পশ্চিমাঞ্চলে। অন্যদিকে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র পুরীর জন্যও জারি হয়েছে সতর্কবার্তা।

পুরীর পর্যটকদের জন্য সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। বুধ-বৃহস্পতিবার পুরীতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যেই বুধবার পুরীতে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল ও বৃহস্পতিবার পুরীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা পুরীতে।

এদিকে, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক নিচু এলাকা নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ গভীর নিম্নচাপ তৈরি হবে। মঙ্গলবার অতি গভীর নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত। বুধবার সকালে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে এই নিম্নচাপ।

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাসও বইবে। একদিকে যেমন উত্তরবঙ্গ-সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমনই কলকাতা-হাওড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। লাগাতার বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং ও জলপাইগুড়িতে।

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

শনিবারও বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও সিকিমে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।

Follow Us