AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Susmita Roy: মা হওয়ার আগে ঠিক কী কী ঘটেছিল ধাপে ধাপে দেখিয়ে দিলেন সুস্মিতা

Sushmita Roy Hospital video: সমালোচনা আর সামাজিক কটাক্ষের বেড়াজাল ভেঙে নতুন করে জীবন শুরু করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই তাঁদের জীবন নিয়ে চর্চার শেষ ছিল না। তবে বাইরের সমস্ত ঝড়ঝাপটাকে উপেক্ষা করে মা হওয়ার যে সুপ্ত ইচ্ছেটা সুস্মিতা মনে পুষে রেখেছিলেন, তা অবশেষে বাস্তব রূপ পেল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। সুস্মিতা ও শুভাশিসের জীবনে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

Susmita Roy: মা হওয়ার আগে ঠিক কী কী ঘটেছিল ধাপে ধাপে দেখিয়ে দিলেন সুস্মিতা
| Updated on: Jul 07, 2026 | 8:35 PM
Share

সদ্য় মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, ব্যবসায়ী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। বহু বছরের স্বপ্নপূরণ করে তাঁর কোল জুড়ে এসেছে ফুটফুটে সন্তান। তবে মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় সুস্মিতা শেয়ার করলেও, এখনও জানাননি তাঁর ছেলে হয়েছে না মেয়ে। তবে হাসপাতাল থেকে অনবরত শেয়ার করছেন নানা মা হওয়ার আগের নানা মুহূর্ত। হাসপাতালে কী খাচ্ছেন, কী করছেন সবই শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে। আর এবার সুস্মিতা একটি ভিডিয়ো শেয়ার করে ধাপে ধাপে দেখিয়ে দিলেন তাঁর মা হওয়ার ঠিক আগে কেমন অনুভূতি ছিল তাঁর।

সুস্মিতা তাঁর ফেসবুকে যে ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে হাসপাতালের বিছানা থেকে নার্সরা তাঁকে স্ট্রেচারে শুয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে। তবে সুস্মিতার মনে টেনশন চললেও, মুখে উজ্জ্বল হাসি। উলটে আত্মীয়দের বলছেন ভয় না পেতে। এই ভিডিয়োর ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ”OT তে যাওয়ার পালা এবার। পুরোনো সব আশঙ্কা,ভয়, ফোভিয়াকে দূরে ঠেলে দিয়ে যুদ্ধে যাওয়া।”

নানা বিতর্ক, সমালোচনা আর সামাজিক কটাক্ষের বেড়াজাল ভেঙে নতুন করে জীবন শুরু করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই তাঁদের জীবন নিয়ে চর্চার শেষ ছিল না। তবে বাইরের সমস্ত ঝড়ঝাপটাকে উপেক্ষা করে মা হওয়ার যে সুপ্ত ইচ্ছেটা সুস্মিতা মনে পুষে রেখেছিলেন, তা অবশেষে বাস্তব রূপ পেল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। সুস্মিতা ও শুভাশিসের জীবনে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তবে তাঁদের কোল আলো করে রাজপুত্র নাকি রাজকন্যা এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

হাসপাতালের কেবিন থেকেই জীবনের এই সেরা প্রাপ্তির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, স্বামী শুভাশিসের হাতের ওপর আলতো করে রাখা সুস্মিতার হাত, আর সেই দুটি হাতকে ছুঁয়ে রয়েছে তাঁদের সদ্যোজাত সন্তানের একরত্তি এক মুঠো হাত। তিনজোড়া হাতের এই ফ্রেম ইতিমধ্যেই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

ছবির ক্যাপশনে নিজের অতীতের কান্না, দীর্ঘ লড়াই আর মানসিক যন্ত্রণার কথা উজাড় করে দিয়েছেন নতুন মা। সুস্মিতা লিখেছেন, “মা হলাম! ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা মাঝপথে থমকে গিয়েছিল, আজ ২০২৬-এ এসে যেন তারই এক নতুন অধ্যায় শুরু হল। বিগত সাতটা বছরের অপেক্ষা, অন্তহীন আকুলতা, আর না-পাওয়ার কষ্ট পেরিয়ে আজ আমি পূর্ণতা পেলাম। এটা কেবল কোনও শারীরিক অক্ষমতার বিরুদ্ধে লড়াই ছিল না, এটা ছিল সময়, নিয়তি আর চারপাশের অজস্র অদৃশ্য বাধার বিরুদ্ধে এক কঠিন সংগ্রাম।”

প্রথম সন্তানকে হারানোর সেই দগদগে ক্ষত যে তিনি আজও বয়ে বেড়াচ্ছেন, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। আর সেই কারণেই হয়তো এবার গর্ভাবস্থার পুরো জার্নিটা লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন তিনি। সুস্মিতার কথায়, গতবার সবকিছু প্রকাশ করলেও এবার তিনি চেয়েছিলেন সমস্ত নেতিবাচকতা, কু-নজর আর সমালোচনাকে দূরে সরিয়ে রাখতে। সব বাধা পেরিয়ে শুভশক্তির আশীর্বাদে একবারে সন্তানের জন্মের পরই এই সুখবর দুনিয়াকে জানাতে চেয়েছিলেন।

এই দীর্ঘ ও কন্টকাকীর্ণ পথচলায় স্বামী শুভাশিস কীভাবে তাঁর ছায়াসঙ্গী হয়ে ছিলেন, সেই কৃতজ্ঞতার কথাও লিখেছেন সুস্মিতা। তাঁর কথায়, যখন চারপাশের মানুষ আশা ছেড়ে দিয়েছিলেন এবং অনেকেই চাননি তিনি আবার মা হন, তখন শুভাশিস পাহাড়ের মতো শক্ত হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। সুস্মিতা যখন বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ‘মা’ ডাক শোনার সৌভাগ্য হয়তো তাঁর কপালে আর নেই, তখন শুভাশিস তাঁর সেই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন। স্বামীর এই নিঃশর্ত ভালোবাসা আর ভরসাই আজ তাঁকে মাতৃত্বের স্বাদ এনে দিয়েছে।

সুস্মিতা তাঁর পোস্টে নবজাতক ছেলে নাকি মেয়ে—তা খোলসা করে জানাননি। তবে সুখবরটি আসতেই নেটপাড়ায় জল্পনা ও আনন্দের বন্যা বয়ে গেছে। কমেন্ট বক্স ভরে উঠেছে সাধারণ অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছাবার্তায়। কেউ একরত্তিকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন, আবার কেউ নতুন বাবা-মায়ের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই শুভাশিস ও সুস্মিতার ছিমছাম বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ব্যবসায়ী শুভাশিসের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সুস্মিতা রায়। গত বছরই আইনিভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। সব অতীতকে পেছনে ফেলে সন্তানের হাত ধরে জীবনের এক নতুন ইনিংস শুরু করলেন সুস্মিতা।

 

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর