AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: জারি নিষেধাজ্ঞা, দিঘা থেকে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা

Digha Coastal Weather: সাগরদ্বীপ ও দিঘার অদূরে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল ঝড়ো হাওয়া ও দমকা বাতাসের কারণে দিঘার উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই তীব্র জলোচ্ছ্বাস দেখা গেছে।

Digha: জারি নিষেধাজ্ঞা, দিঘা থেকে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা
দিঘাImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 11:49 AM
Share

পূর্ব মেদিনীপুর: একটানা বৃষ্টি। সমুদ্রের ধারে ঝোড়ো বাতাস। অনেকেই এই সময়ে সমুদ্রে যান। কিন্তু যাঁরা গিয়েছেন, তাঁরা ফিরছেন বিষণ্ণ মুখেই।  দিঘায় নিম্নচাপের জেরে দুর্যোগ। গার্ডওয়াল থেকেই সমুদ্র উপভোগ পর্যটকদের। ওড়িশা উপকূলের কাছে অবস্থান করা নিম্নচাপ সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে গোটা সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সাগরদ্বীপ ও দিঘার অদূরে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল ঝড়ো হাওয়া ও দমকা বাতাসের কারণে দিঘার উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই তীব্র জলোচ্ছ্বাস দেখা গেছে। নিরাপত্তার খাতিরে সৈকত শহরে সমুদ্র স্নান সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি মাছ ধরার (ফিসিং) ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি চালাচ্ছে দিঘা ও দিঘা মোহনা থানার পুলিশ।

এদিকে, সমুদ্র স্নান ও সৈকতে নামার ওপর কড়াকড়ি থাকায় দিঘায় আগত পর্যটকরা চরম হতাশ। অগত্যা সৈকত উপকূলের গার্ডওয়ালের পাস থেকেই সমুদ্রের উত্তাল রূপ উপভোগ করতে হচ্ছে তাঁদের। টানা এই ঝড়-বৃষ্টির কারণে জনজীবন ও পর্যটন শিল্পেও কিছুটা প্রভাব পড়েছে।

Follow Us