AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Kapoor Kiss Controversy: ‘ওর নিতম্বটা দারুণ…’, রামের চুমুতেই কেরিয়ার ওলটপালট! ‘সমকামী’ তকমা নিয়ে বিস্ফোরক নমন

Ram Kapoor, Kasamh Se: রাম কাপুরের চুমুতেই মুহূর্তে বদলে গিয়েছিল জীবন! মেগার সেট থেকে খবরের শিরোনাম, রাতারাতি ট্রোলের ঝড় উঠেছিল তরুণ অভিনেতার ব্যক্তিগত জীবন ঘিরে। আজ এতদিন পর যখন অতীতের সেই অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন তিনি, তখন প্রকাশ্যে এল এক নতুন বিতর্ক। ঠিক কী ঘটেছিল ২০ বছর আগে?

Ram Kapoor Kiss Controversy:  'ওর নিতম্বটা দারুণ...', রামের চুমুতেই কেরিয়ার ওলটপালট! 'সমকামী' তকমা নিয়ে বিস্ফোরক নমন
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Jul 28, 2026 | 11:58 AM
Share

হিন্দি টেলিভিশন দুনিয়ার চেনা মুখ নমন শ। এতদিন পর ২০০৬ সালের এক পুরনো কিন্তু চর্চিত ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। একসময় একতা কাপুরের সুপারহিট ধারাবাহিক ‘কসম সে’-র সেটে রাম কাপুরের দেওয়া এক চুমু কীভাবে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে ঝড় তুলেছিল, সেই গল্পই শেয়ার করলেন অভিনেতা। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর যৌনতা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন।

ঘটনাটি প্রায় দুই দশক আগের। ‘কসম সে’ ধারাবাহিকটি তখন জনপ্রিয়তার শীর্ষে। নমন শ ইন্ডাস্ট্রিতে একদম নতুন। সেটে এক সাংবাদিক এসেছিলেন সাক্ষাৎকারের জন্য। রাম কাপুরের ভ্যানিটি ভ্যানে একসঙ্গেই ছিলেন নমন। কথাচ্ছলে সাংবাদিক যখন রামকে জিজ্ঞাসা করেন, সহ-অভিনেতা হিসেবে নমন কেমন? ঠিক তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা। হুট করেই নমনকে কাছে টেনে তাঁর গালে চুমু খেয়ে বসেন রাম কাপুর। শুধু তা-ই নয়, মজার ছলে মন্তব্য করে বসেন, “আমি নমনকে দারুণ ভালোবাসি। ও অসাধারণ একজন অভিনেতা, ওর নিতম্বটা দারুণ। আমি ওর থেকে অনুপ্রাণিত হই”

পরদিন সকালেই সংবাদপত্রের পাতায় এই খবরটি প্রথম পাতায় বড় করে ছেপে বের হয়। শিরোনাম করা হয়, রাম এবং নমন কি তবে সমকামী? নমন জানান যে, “আমি তখন একদম নতুন। কীভাবে প্রতিক্রিয়া দেব, বুঝে উঠতে পারছিলাম না। মেগাটি ভীষণ জনপ্রিয় হওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যায়। এমনকি খবরের শিরোনাম দেখে আমার পরিবারও ভীষণ ভেঙে পড়েছিল।”

পরে অবশ্য প্রযোজনা সংস্থা ও চ্যানেলের তরফ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়। জানানো হয় যে পুরো বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে সেই রেশ কাটেনি সহজে। নমনের কথায়, “আমাকে দীর্ঘ দিন ধরে এই ঘটনার মাশুল গুনতে হয়েছে। মানুষ হঠাৎ করেই আমার যৌনতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে। সবাই জানতে চাইত আমি সমকামী কি না।”

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টিকে এক সহ-অভিনেতার হালকা আমোদ হিসেবেই দেখতে শিখেছেন নমন। তবে একই সঙ্গে রাম কাপুরকে কিছুটা সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রামের এই হঠাৎ চুম্বন বা অতিরিক্ত আবেগ প্রকাশের প্রবণতা নিয়ে তিনি জানান, সবাই হয়তো এই বিষয়টি সহজভাবে গ্রহণ নাও করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘লক আপ ২’ রিয়্যালিটি শো-তেও রাম কাপুরের এমন এক কাণ্ড নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শো-এর লিডারশিপ টাস্ক জয়ের পর সহ-প্রতিযোগী শ্রেয়া কালরাকে অন-ক্যামেরা গালে চুমু খেয়ে চরম ক্ষোভের মুখে পড়েন রাম। শ্রেয়া স্পষ্ট জানান যে তাঁর বাবাও তাঁকে এত চুমু খায় না এবং রাম নিজের ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করছেন। নেটিজেনদের একাংশ রামকে কটাক্ষ করলেও শক্ত ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন স্ত্রী গৌতমী কাপুর। তাঁর দাবি, স্নেহবশেই এমনটা করেছিলেন রাম এবং এভাবে সোশাল মিডিয়ায় তাঁর চরিত্রহনন করা অনুচিত।

Follow Us