AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের বুথে না গিয়ে অন্যত্র ভোট দিতে গেলেন অভিনেত্রী, তারপরই কান্নাকাটি করলেন শুরু…

Lok Sabha Elections 2024: পোলিং বুথে ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর সেখানে গিয়ে তুমুল চোটপাট করতে শুরু করেন। বাইরে বেরিয়ে এসে কান্নাকাটিও করেন। আঙুল তোলেন প্রশাসনের প্রতি। নিজের দোষটাই নাকি দেখছেন না অভিনেত্রী। লোকজন বলাবলি করছেন, এমন মানুষ আছে, যাঁরা নিজেদের ত্রুটি দেখতে পারেন না। সব দোষ অন্যের উপর চাপিয়ে দেন।

নিজের বুথে না গিয়ে অন্যত্র ভোট দিতে গেলেন অভিনেত্রী, তারপরই কান্নাকাটি করলেন শুরু...
গওহর খান।
| Updated on: May 21, 2024 | 1:22 PM
Share

দেশে হয়ে গেল পঞ্চম দফার ভোট। সোমবার ২০ মে লোকসভা নির্বাচনে তাঁদের নাগরিকত্বের ক্ষমতা প্রয়োগ করলেন মুম্বইবাসী। আমজনতা থেকে শুরু করে তারকারাও সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন বিভিন্ন পোলিং বুথে। সিনেমাপ্রেমী মানুষদের আগ্রহ ছিল সেই নিয়ে। কিন্তু ভোট দিতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন অভিনেত্রী গওহর খান। পোলিং বুথে গিয়ে প্রচণ্ড চেঁচামেচি করলেন তিনি। তারপর ভোট না দিয়ে বেরিয়ে আসেন সেখান থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজ়িরা তাঁকে দেখে আশ্চর্য হয়ে যান। হাতে আধার কার্ড থাকা সত্ত্বেও কেন ভোট দিতে পারলেন না গওহর। বিরক্তির সুরে অভিনেত্রী বললেন, “পোলিং বুথের ভিতর প্রচণ্ড কনফিউজিং ব্যাপার-স্যাপার চলছে। সবকিছুর ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ।” তবে এই কারণে ভোট দিতে পারেননি গওহর, বিষয়টা তা কিন্তু নয়।

এদিন কী ঘটেছিল জানেন? ভুল পোলিং বুথে ভোট দিতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর সেখানে গিয়ে ভোটার লিস্টে তাঁর নামই দেখতে পাননি। প্রচণ্ড চেঁচামেচি করেছেন তিনি। বাইরে বেরিয়ে এসে সমস্ত দোষ প্রশাসনের উপর ছেড়ে দিয়েছিলেন। নিজের ভুলটা স্বীকারই করেননি। কেবল তাই নয়, তিনি আবার একটি লম্বা পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এখানে তিনি লিখেছেন, “কেবল আধার কার্ডই ভোট দেওয়ার একমাত্র প্রমাণ, এমন ব্যবস্থা প্লিজ় পাল্টে দিন। আধার কার্ডের সঙ্গে পাসপোর্টও যেন মানুষ নিয়ে যান সঙ্গে করে।” সামাজিক মাধ্যমে এমন কথা লিখতেই তাঁকে তুলোধোনা করতে শুরু করেন অনেকে। অভিনেত্রীর উদ্দেশ্যে লেখেন, “আপনার লজ্জা করে না, এই সব নাটক করছেন। ভোট দিতে ঢুকে তো অন্য পোলিং বুথে চলে গেছেন। সেখানে গিয়ে নিজের নাম খুঁজে পাননি। আর বাইরে এসে কথা বলছেন। ছিঃ, ছিঃ।”

Follow Us