AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধায়ক স্বামী বলে শুটিংয়ে বিশেষ সুবিধা! শ্রীময়ী বললেন, ‘কাঞ্চনকে ভাঙিয়ে…’

Kanchan-Sreemoyee: টলিউডের অন্দরে কখন কী ঘটে তা বোঝা বেশ কঠিন। এই ভাব তো এই আড়ি। সমীকরণ তো সব সময়ই বদলাতে থাকে। যেমন অন্দরে নতুন ফিসফাস। বিয়ের পর থেকে নাকি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ স্টুডিয়ো পাড়ায় বিশেষ সুবিধা ভোগ করছেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের পত্নী বলেই নাকি তিনি বিশেষ সুযোগ সুবিধা ভোগ করছেন। এই মুহূর্তে শ্রীময়ীকে দর্শক দেখছেন 'আকাশ কুসুম' নামক সিরিয়ালে।

বিধায়ক স্বামী বলে শুটিংয়ে বিশেষ সুবিধা! শ্রীময়ী বললেন, 'কাঞ্চনকে ভাঙিয়ে...'
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 4:28 PM
Share

টলিউডের অন্দরে কখন কী ঘটে তা বোঝা বেশ কঠিন। এই ভাব তো এই আড়ি। সমীকরণ তো সব সময়ই বদলাতে থাকে। যেমন অন্দরে নতুন ফিসফাস। বিয়ের পর থেকে নাকি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ স্টুডিয়ো পাড়ায় বিশেষ সুবিধা ভোগ করছেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের পত্নী বলেই নাকি তিনি বিশেষ সুযোগ সুবিধা ভোগ করছেন। এই মুহূর্তে শ্রীময়ীকে দর্শক দেখছেন ‘আকাশ কুসুম’ নামক সিরিয়ালে। শোনা যাচ্ছে, তিনি নাকি ইচ্ছা মতো ছুটিই পেয়ে যান? তাই টলিপাড়ার অন্দরে এই বিষয় নিয়ে বিস্তর ফিসফাসও শুরু হয়েছে। মার্চ মাসে কাঞ্চনকে বিয়ে করার পরেই নাকি শ্রীময়ীর মধ্য়ে অনেকে পরিবর্তন লক্ষ করেছেন। সত্যিই কি তাঁর মধ্য়ে কোনও পরিবর্তন এসেছে? অভিনেত্রী কি সত্যিই বিশেষ কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন বিধায়কের স্ত্রী হিসাবে? প্রশ্ন নিয়ে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে।

কিছুটা হেসে শ্রীময়ী বলেন, “বাবা বিতর্ক যেন আমাদের পিছু ছাড়বে না। বারো বছরের বেশি সময় ধরে কাঞ্চন এই ইন্ডাস্ট্রিতে রয়েছে সব প্রোডাকশনে বলে দিতেই পারত। কিন্তু কেউ তো জানতই না আমাদের সম্পর্কের কথা। আমাদের অনেক ছবি আছে জানেন। পুরনো ফোনের কত টেক্সটও আছে এখনও। কোনও দিন কেউ জানতেই পারেননি আমাদের সম্পর্কের কথা। সেখানে এ সব রটছে আমি ভাবতেই পারছি না। আর তাছাড়া কাঞ্চন অন্য প্রযোজনা সংস্থায় কাজ করে। ওকে বিয়ে করার অনেক আগে থেকেই আমি সিরিয়ালে অভিনয় করছি। কাঞ্চনকে ভাঙিয়ে কোনও দিনই আমি কাজের সুবিধা নিইনি। আমি এক জন শিল্পী। কাঞ্চনকে দেখে আমার পারিশ্রমিক ঠিক হয় না। আমার স্বামীকে দেখে আমায় বাছাই করা হয়নি। সিরিয়ালে অভিনয় করতে করতেই আমার প্রেম তার পর বিয়ে এমনকি বিয়ের পর আমি অসুস্থও হয়ে পড়েছিলাম। সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি আমার প্রযোজকের কাছ থেকে। সুতরাং কারা এমন কথা রটাচ্ছে সেটা বলতে পারব না।” উল্লেখ্য, আপাতত একটি সিরিয়ালেই অভিনয় করছেন শ্রীময়ী।

Follow Us