AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pinaki Choudhuri Death: প্রয়াত ক্যান্সারে আক্রান্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী, ভোররাতে নিজের বাড়িতেই মৃত্যু

Film maker Death: পিনাকী চৌধুরী একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। ৮২ বছর বয়সে মারা গেছেন তিনি।

Pinaki Choudhuri Death: প্রয়াত ক্যান্সারে আক্রান্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী, ভোররাতে নিজের বাড়িতেই মৃত্যু
পিনাকী চৌধুরী।
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 4:16 PM
Share

প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। লেকগার্ডেন্সে তাঁর বাসভবনে মারা যান পিনাকী। ক্যান্সারের আক্রান্ত ছিলেন তিনি। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। রবিবার বাড়িতে আনার পরই মৃত্যু হয় ভোর রাতে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কলকাতারই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন পিনাকী। কার্ডিয়ো রেস্পিরেটরি ফেইলিওর হয় (হৃদয় ও ফুসফুস অকেজো হয় মৃত্যু) তাঁর। সেই সঙ্গে লিমফোমায় আক্রান্ত ছিলেন বিগত কয়েক মাস। অর্থাৎ, পরিচালক মারণরোগ ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন। এই ক্যান্সার শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে আস্তে-আস্তে নষ্ট করতে থাকে। কোনও ধরনের জীবাণুকেই আর মোকাবিলা করতে পারে না শরীর।

খারাপ খবরটি পেয়ে TV9 বাংলা যোগাযোগ করেছিল পিনাকী চৌধুরীর পরিবারের সঙ্গে। তাঁর পরিবারের এক সদস্য বলেছেন, “মিস্টার পিনাকী চৌধুরী মারা গিয়েছেন। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। আমরা হাসপাতালেও ভর্তি করেছিলাম। গতকাল (রবিবার) হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই মৃত্যু ঘটেছে। আমাদের মন মেজাজ কিছুই ভাল নেই। এভাবে মানুষটাকে হারাব ভাবিনি।”

বেশ কিছু ছবির পরিচালনা করেছিলেন পিনাকী। সেই ছবির তালিকায় রয়েছে ‘সংঘাত’, ‘বালিগঞ্জ কোর্ট’। ১৯৯৬ সালে ‘সংঘাত’-এর জন্য এবং ২০০৭ সালে ‘বালিগঞ্জ কোর্ট’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পিনাকী। ২০১০ সালে তৈরি করেছিলেন ‘আরোহণ’। সেটিই ছিল তাঁর শেষ পুরস্কারপ্রাপ্ত ছবি। এর পর তিনি আর ছবি তৈরি করেননি। এই ছবিটি বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে এবং সমৃদ্ধ হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন