AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আন্টি’ বলতে গিয়েও থমকে গেলেন পার্নো, শ্রাবন্তীকে জন্মদিনে অভিনব শুভেচ্ছা

Srabanti Chatterjee Birthday: শ্রাবন্তীকে অন্য আর এক টলিউডের নায়িকা পার্নো মিত্র একেবারে ভিন্ন কায়দায় শুভেচ্ছা জানালেন। পার্নোর শুভেচ্ছা রীতিমতো সোশ্যাল অডিয়েন্সের চর্চায়।

‘আন্টি’ বলতে গিয়েও থমকে গেলেন পার্নো, শ্রাবন্তীকে জন্মদিনে অভিনব শুভেচ্ছা
শ্রাবন্তী এবং পার্নো। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 6:20 PM
Share

জন্মদিন। অন্য অনেকের মতোই তাঁর কাছেও স্পেশ্যাল। তাঁর অনুরাগীরা মনে করেন, বছরের পর বছর তাঁর জন্মদিন চলে গেলেও বয়স নাকি বাড়ে না! তিনি অর্থাৎ টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ তিনি বার্থডে গার্ল।

গতকাল রাত থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন শ্রাবন্তী। ইন্ডাস্ট্রির সদস্যরা তো বটেই, বহু অনুরাগী প্রিয় নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ হেন শ্রাবন্তীকে অন্য আর এক টলিউডের নায়িকা পার্নো মিত্র একেবারে ভিন্ন কায়দায় শুভেচ্ছা জানালেন। পার্নোর শুভেচ্ছা রীতিমতো সোশ্যাল অডিয়েন্সের চর্চায়।

পার্নো ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকে আমার বন্ধু ঝিনুকের মা-র বার্থডে। সুতরাং হ্যাপি বার্থডে শ্রাবন্তী।’ ব্র্যাকেটে লিখেছেন, ‘আন্টিটা আর বললাম না।’ এ নেহাতই দুই সহকর্মীর খুনসুটি। শ্রাবন্তী অনেক কম বয়সে মা হন। তাঁর ছেলে ঝিনুককে ইন্ডাস্ট্রির সকলেই চেনেন। অনেকের সঙ্গেই ঝিনুকের বন্ধুত্বের সম্পর্ক।

প্রসঙ্গত, আজই রোশন সিংয়েরও জন্মদিন। শ্রাবন্তী এবং রোশনের দাম্পত্য কলহের কথাও ইন্ডাস্ট্রিতে সকলে জানেন। আপাতত তাঁদের মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। বিয়ের পর এই দিনটা একসঙ্গেই সেলিব্রেট করেছিলেন শ্রাবন্তী-রোশন। কিন্তু এ বছর সব কিছুই আলাদা।

Parno-Post

পার্নোর ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিন শট।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে প্রায় ভাঙনের মুখে। যদিও সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রথমবার সরাসরি রাজনীতির ময়দানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় অধরা থাকে তাঁর। নির্বাচনের পরে অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে যুক্ত থাকতে দেখা যায়নি।

অনেকের মতোই ইঙ্গিতবাহী পোস্ট থাকে শ্রাবন্তীর সোশ্যাল ওয়ালেও। কিন্তু নির্দিষ্ট কারও উদ্দেশে তিনি কিছু বলেন কি না, তা স্পষ্ট করেন না। কারও জীবনেই প্রতিটা জিনিস সহজ হতে পারে না। ব্যতিক্রম নন তিনিও। হ্যাঁ, তিনি সেলেব্রিটি। তাই তাঁর জীবনের অনেক খবরই প্রকাশ্যে আসে। একের পর এক সম্পর্ক, দাম্পত্য বিচ্ছেদ, এ সব নিয়ে শিরোনামে থাকেন শ্রাবন্তী। তাঁর নতুন প্রেমও চর্চায় থাকে। সে সব কারণে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তুমুল ট্রোলিংয়েরও শিকার হন। তাই কমেন্ট বক্স বহু আগেই ‘লিমিটড’ করেছেন অভিনেত্রী। তাঁর ছবিতে সকলের কমেন্ট করার অধিকার নেই। কিন্তু তিনি কোনও ছবি বা কোনও বার্তা শেয়ার করলে, তা দেখতে পান অনুরাগীরা।

দিন কয়েক আগেই শ্রাবন্তীর চর্চিত প্রেমিকের জন্মদিন পালনের এক ছবি হাতে এসেছিল টিভিনাইন বাংলার। সেলিব্রেশন চলছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই। হাজির ছিলেন তাঁর বাবা-মা এবং দিদিও। সূত্রের খবর, চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নাকি এক হিরের আংটিও উপহার দিয়েছেন শ্রাবন্তী। যদিও শ্রাবন্তী এ ব্যাপারে মুখ খোলেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী।

আরও পড়ুন, বহুদিনের ইচ্ছেপূরণ করলেন ইমন, অবশেষে এল কোন সুযোগ?

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?