AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন বরুণ ধাওয়ান! হঠাৎ এমন কেন সিদ্ধান্ত অভিনেতার?

তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি শোনা গিয়েছিল, পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। বরুণ নিজেও সেই সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে ছবি মুক্তির পর দর্শকদের রায় গিয়েছে তাঁর পক্ষেই। রণক্ষেত্রের লড়াকু মেজাজে বরুণকে পছন্দ করেছেন আমজনতা। কিন্তু এই প্রশংসার জোয়ারের মাঝেই এল বিরতির খবর।

অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন বরুণ ধাওয়ান! হঠাৎ এমন কেন সিদ্ধান্ত অভিনেতার?
| Updated on: Mar 10, 2026 | 7:46 PM
Share

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনা— এই দুইয়ের মাঝেই বড়সড় এক সিদ্ধান্তের পথে হাঁটছেন বলিউডের হার্টথ্রব বরুণ ধবন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে এক সময় নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিসের রিপোর্ট কার্ড বলছে অন্য কথা। কিন্তু সাফল্যের এই শিখরে দাঁড়িয়েই হঠাৎ কেন অভিনয় থেকে দীর্ঘ বিরতির কথা ভাবছেন অভিনেতা? টিনসেল টাউনের অন্দরে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।

ছবি মুক্তির আগে বরুণের একটি গানের দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে কম ট্রোলিং হয়নি। তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি শোনা গিয়েছিল, পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। বরুণ নিজেও সেই সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে ছবি মুক্তির পর দর্শকদের রায় গিয়েছে তাঁর পক্ষেই। রণক্ষেত্রের লড়াকু মেজাজে বরুণকে পছন্দ করেছেন আমজনতা। কিন্তু এই প্রশংসার জোয়ারের মাঝেই এল বিরতির খবর।

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বরুণ এখন দীর্ঘ সময়ের জন্য ক্যামেরা থেকে দূরে থাকতে চান। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে ‘বর্ডার ২’ নিয়ে হওয়া কটাক্ষ কতটা দায়ী, তা নিয়ে ধন্দ রয়েছে। যদিও সূত্র বলছে, এর আসল কারণ তাঁর ব্যক্তিগত জীবন। বাবা হওয়ার পর থেকেই মেয়ে লারাকে ঠিকমতো সময় দিতে পারছেন না বরুণ। তাই মেয়ের বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্ত সাক্ষী থাকতেই এই ‘প্যারেটিং ব্রেক’ নিতে চলেছেন তিনি। পরিবারকে প্রাধান্য: গত কয়েক বছর টানা শুটিং শিডিউলে ব্যস্ত থাকার পর এখন কিছুটা সময় স্ত্রী ও সন্তানকে দিতে চান অভিনেতা।

বিরতিতে যাওয়ার আগে দর্শকদের জন্য আরও একটি উপহার রেখে যাচ্ছেন বরুণ। বাবা ডেভিড ধবনের পরিচালনায় তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ মুক্তির অপেক্ষায়। প্রথমে ৫ জুন মুক্তির কথা থাকলেও, দক্ষিণী সুপারস্টার যশের ‘টক্সিক’-এর সঙ্গে সংঘাত এড়াতে ছবিটির মুক্তি পিছিয়ে ১২ জুন করা হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে।

অনুরাগীদের ধারণা, এই কমেডি এন্টারটেইনারটি বক্সঅফিসে সফল হলে এক প্রকার রাজার মতোই বিরতিতে যাবেন বরুণ। তবে প্রিয় অভিনেতাকে দীর্ঘ সময় পর্দায় না দেখার আশঙ্কায় কিছুটা মনমরা তাঁর ভক্তকুল। এখন দেখার, বিরতি কাটিয়ে কবে আবার চেনা ছন্দে ক্যামেরার সামনে ফেরেন ‘বর্ডার ২’-এর এই নায়ক।

Follow Us