AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিলিজের আগেই রেকর্ড গড়ল ‘কিংডম’, সিনেপর্দায় ঝড় তুলতে তৈরি বিজয় দেবেরাকোন্ডা

সেই ইঙ্গিতই মিলল বক্স অফিস কালেকশনে। ছবির মুক্তি পাবে ৩১ জুলাই। কিন্তু তাঁর আগেই গোটা দেশ, গোটা দুনিয়া জুড়ে 'কিংডম'রাজ!

রিলিজের আগেই রেকর্ড গড়ল 'কিংডম', সিনেপর্দায় ঝড় তুলতে তৈরি বিজয় দেবেরাকোন্ডা
| Updated on: Jul 30, 2025 | 6:18 PM
Share

নামেই যাঁর বিজয়, তিনি যে বিজয় ডঙ্কা বাজাবেন তা আগে থেকেই আন্দাজ করা যায়। আর সেই ইঙ্গিতই মিলল বক্স অফিস কালেকশনে। ছবির মুক্তি পাবে ৩১ জুলাই। কিন্তু তাঁর আগেই গোটা দেশ, গোটা দুনিয়া জুড়ে ‘কিংডম’রাজ!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বহুপ্রতীক্ষিত ছবি কিংডম। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে এই ছবির ট্রেলার। শুধু তাই নয়, সেন্সর রিভিউ-এ এই ছবিকে ব্লকবাস্টার তকমাও দেওয়া হয়েছে। আর এবার বিজয়ের সেই কিংডম আসতে চলেছে দর্শকের দরবারে।

তথ্য বলছে, শুধু ভারতে নয়, সাত সমুদ্র পারে ইতিমধ্যেই ঝড় তুলেছে কিংডম। অগ্রিম বুকিংয়ে করছে রেকর্ড। ইতিমধ্যেই প্রায় ২০ হাজারেরও বেশি প্রিমিয়ার টিকিট বিক্রি হয়েছে আর অন্যদিকে, প্রায় ১ লাখ ৩৪ হাজার অগ্রিম টিকিট কাটা হয়েছে।

বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম দিন ২৯.৪ হাজার, দ্বিতীয় দিন ৩৩.৯৪ হাজার এবং তৃতীয়দিনে ৭০.৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গোটা তেলেঙ্গনায় ৬১২ শোয়ের জন্য মোট এক লাখ অগ্রিম টিকিট কাটা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, রিলিজের আগেই কিংডম বুঝিয়ে দিচ্ছে, এই ছবি সবাইকে টেক্কা দিতে তৈরি।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন