AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুষ্কা নয়! এবার জার্মান নারীতে মজলেন বিরাট?

তবে এই প্রথম নয়, গত বছর অভিনেত্রী অবনীত কউরের একটি ছবিতেও বিরাটের লাইক দেখা গিয়েছিল। সেই সময় ইন্টারনেটে ব্যাপক শোরগোল পড়ে গেলে স্বয়ং বিরাটকে আসরে নামতে হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন, “আমি যখন আমার ফিড দেখছিলাম, তখন হয়তো অ্যালগরিদমের কারণে ভুল করে কোনও ইন্টারঅ্যাকশন রেজিস্টার হয়েছে।

অনুষ্কা নয়! এবার জার্মান নারীতে মজলেন বিরাট?
তোলপাড় নেটপাড়া
| Updated on: Apr 17, 2026 | 12:50 PM
Share

মাঠের চার-ছয় হোক কিংবা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি— বিরাট কোহলি মানেই শিরোনাম। তবে এবার ২২ গজের কোনও রেকর্ডের জন্য নয়, বরং ইনস্টাগ্রামে একটি ‘লাইক’কে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। নেটপাড়ার দাবি, জার্মান ইনফ্লুয়েন্সার লিজা ল্যাজ-এরএকটি সাহসী ছবিতে লাইক দিয়েছেন বিরাট। আর এই খবর চাউর হতেই শুরু হয়েছে রসালো আলোচনা। নেটিজেনদের একটাই প্রশ্ন, ‘চিকু ভাই, শেষে আপনিও?’

ঠিক কী ঘটেছে?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, লাস্যময়ী জার্মান মডেল লিজার একটি ছবিতে ‘বিরাট কোহলি’র প্রোফাইল থেকে লাইক দেওয়া হয়েছে। রেডডিট থেকে এক্স (আগের টুইটার)— সর্বত্রই এই নিয়ে ট্রোলিং আর মিমের বন্যা বয়ে গিয়েছে। অনেক অনুরাগী দাবি করেছেন, বিরাট হয়তো ভুলবশত সেখানে ক্লিক করে ফেলেছেন। আবার একাংশের মতে, এটা হয়তো ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কোনও গণ্ডগোল। তবে কারণ যা-ই হোক, নেটজনতা কিন্তু মশকরা করতে ছাড়ছে না।

বিরাট কোহলির এই কাণ্ড দেখে এক ইউজার লিখেছেন, “বড্ড সাহস তো! অনুষ্কা জানতে পারলে কিন্তু কপালে দুঃখ আছে।” আর এক রসিক নেটিজেনের পরামর্শ, “চিকু ভাই, এবার একটা প্রাইভেট আইডি বানিয়ে নিন, পাবলিক প্রোফাইলে এসব একদম শোভা পায় না।” কেউ কেউ আবার এক কাঠি এগিয়ে বলছেন, বিরাট হয়তো অন্য কোনও ছবি স্ক্রল করতে গিয়ে ভুল করে লাইক বাটনে চাপ দিয়ে ফেলেছেন।

তবে এই প্রথম নয়, গত বছর অভিনেত্রী অবনীত কউরের একটি ছবিতেও বিরাটের লাইক দেখা গিয়েছিল। সেই সময় ইন্টারনেটে ব্যাপক শোরগোল পড়ে গেলে স্বয়ং বিরাটকে আসরে নামতে হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন, “আমি যখন আমার ফিড দেখছিলাম, তখন হয়তো অ্যালগরিদমের কারণে ভুল করে কোনও ইন্টারঅ্যাকশন রেজিস্টার হয়েছে। এর পেছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। দয়া করে উল্টোপাল্টা রটনা বন্ধ করুন।” বিরাটের সেই ব্যাখ্যায় বিতর্ক সাময়িক থামলেও, এবার নতুন করে জার্মান সুন্দরীর ছবিতে লাইক দেওয়ায় জল অনেক দূর গড়িয়েছে।

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে আলাপ বিরাট ও অনুষ্কার। সেখান থেকেই প্রেম এবং ২০১৭ সালে ইতালির টাস্কানিতে রাজকীয় বিয়ে। বর্তমানে ভামিকা আর অকায়কে নিয়ে তাঁদের ভরা সংসার। বলিউড আর ক্রিকেটের এই ‘পাওয়ার কাপল’ সাধারণত বিতর্ক থেকে দূরেই থাকেন।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি