West Bengal Election 2026 Highlights: দাঁতনে বিজেপি প্রার্থীর উপর প্রাণঘাতী হামলা, হুমায়ুনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: ভুয়ো ভোটার আটকাতে এবার কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। কড়া নজরদারি চলছে সর্বত্র। ভোটের সব আপডেট একনজরে।

Image Credit: TV9 Bangla
আর মাত্র দু’দিন বাকি। তারপরই বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজই প্রথম দফার শেষ প্রচার। সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাবে প্রচার। ফলে সকাল থেকে পুরোদমে নেমে পড়েছেন প্রার্থীরা। অন্যদিকে, এদিন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের একটি লিস্ট প্রকাশ করা হবে। সেই তালিকায় নজর থাকবে সব মহলের।
LIVE NEWS & UPDATES
-
হুমায়ুনের প্রচারের ‘বাধা’
প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুলকালাম। পুলিশ ও প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে প্রচার রুখে দেওয়ার অভিযোগ। মেজাজ হারালেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।
-
BJP Candidate: দাঁতনে প্রাণঘাতী হামলা
- বিজেপি প্রার্থী অজিত কুমার জানার উপর হামলা।
- পরশু ভোট, তার ঠিক আগেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন।
- প্রচার চলছিল, তার মাধেই হামলা হয় বলে অভিযোগ।
- দু পক্ষেরই বেশ কয়েকজন আহত।
- তৃণমূলের দাবি, বিজেপিই হামলা চালিয়েছে।
-
-
Bike Ban: বাইক নিয়ে বেরনো যাবে না, নির্দেশ কমিশনের
- প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
- নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না।
- শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।
-
Amit Shah: মুসলিম ও মাদ্রাসার জন্য মমতা-সরকারের বাজেট ৫৮০০ কোটি: শাহ
- ভোটবঙ্গে এবার গোর্খাদের উদ্দেশে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- শাহ বলেন, “গোর্খাদের ইতিহাস পুনরুদ্ধারের সময় এসে গিয়েছে। ”
- প্রথমদফার ভোটে প্রচারের শেষ দিনে কার্শিয়াঙে সুকনায় অমিত শাহ।
- ৬ মাসের মধ্যে পাহাড়ের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
- আর এক্ষেত্রে গোর্খাদের সঙ্গে নিয়েই গোর্খাদের সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘মমতা সরকারের টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।’
- মুসলিম ও মাদ্রাসার জন্য মমতা-সরকারের বাজেট ৫৮০০ কোটি: শাহ
- উত্তরবঙ্গে জন্য মমতা সরকারের বাজেট মাত্র ২ হাজার কোটি: শাহ
-
TMC: সন্ত্রাস তৈরি করছে সেন্ট্রাল ফোর্স, মাংস বিলি করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
- সাংবাদিক বৈঠক করে তৃণমূল বলছে, কেন্দ্রীয় সরকার যত বুঝতে পারছে পরাজয় নিশ্চিত, তত বেশি লাগাতার অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে। তিনটি ভিডিয়ো দেখাবো লেঠেল বাহিনী কাজ করছে।
- তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী সব অতিক্রম করে সন্ত্রাসের একটি চেহারা তৈরি করছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
- আরও অভিযোগ, বিজেপি সংগঠন নেই সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাজ করছে। বিরোধীরা বেশ কিছু লোকের নাম দিয়ে গ্রেফতার করার চেষ্টা করছে। রাতে টাকা বিলি করছে, কোথাও মাংস বিলি করছে।
-
-
Rakesh Singh: ওসি হাসপাতালে, ছিনিয়ে নেওয়া হয় পুলিশের ক্যামেরা-হেলমেট, একবালপুরের ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি কর্মী
- পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হল বিজেপির পাঁচ কর্মীকে।
- রাকেশ সিং-এর নেতৃত্বে এবং উস্কানিতে পুলিশের উপর হামলা অভিযোগ উঠল।
- ডিসি পোর্টকে শারীরিক নিগ্রহ, তাঁর হেলমেট ছিনিয়ে নেওয়া, মারধর করার অভিযো উঠেছে।
- পাশাপাশি একবালপুর থানার ওসিকে মারধরের অভিযোগও উঠেছে সোমবার রাতে।
- ঘটনায় মোট ৬ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন।
- ডিসি পোর্টের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের বডি ক্যামেরা ছিনতাই করা হয়েছে, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
- একবালপুর থানার ওসিকে কোঠারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৬ জন পুলিশকর্মী আহত হয়ে হাসপাতালে যান।
-
SIR Tribunal Update: আজ কতজনের নামের তালিকা বেরবে?
- এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
- আজ, ২১ এপ্রিল নিষ্পত্তি হওয়ার নামের তালিকা প্রকাশ হবে। তাঁরাই পাবেন ভোটাধিকার।
- কতজনের তালিকা প্রকাশ হয়, সেদিকে নজর থাকবে এদিন সকাল থেকেই।
-
Election Commission: ধরা পড়লেই শ্রীঘরে!
- আর মাত্র ২ দিন পর বাংলার প্রথম দফার ভোট। তার আগেই এল বেনজির নির্দেশ।
- ভুয়ো ভোটার ধরা পড়লেই সরাসরি পাঠানো হবে শ্রীঘরে। ভোটে কারচুপির অভিযোগ বাংলায় নতুন নয়। আগেও বহু ভোটে এমন ভুয়ো ভোটার ধরার ছবি সামনে এসেছে। এর আগে কারচুপি ধরা পড়লে অভিযুক্তকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হত। তারপর ছেড়ে দেওয়ার সুযোগ থাকত। কোনও কড়া ব্যবস্থা নেওয়া হত না।
- এবার নির্দেশ দেওয়া হয়েছে, ওই ভোটারকে ধরে নিয়ে যাওয়া হবে সোজা জেলে। তারপর অভিযোগ প্রমাণ হলে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
Published On - Apr 21,2026 10:16 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
