AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonajhuri Haat, Bolpur: ঢুকল JCB, সোনাঝুড়ি হাট নিয়ে বড় সিদ্ধান্ত পুলিশের

Bolpur: এখানে উল্লেখ্য, বনের পরিবেশের ক্ষতি এড়াতে এ বছর বসন্ত উৎসব বা দোলের সময়েও সোনাঝুরিতে রং খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকী, অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসবের দিনগুলিতে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার পর্যটকদের দাপাদাপি এড়াতে সিদ্ধান্ত নিল বনদফতর। 

Sonajhuri Haat, Bolpur: ঢুকল JCB, সোনাঝুড়ি হাট নিয়ে বড় সিদ্ধান্ত পুলিশের
সোনাঝুরি হাটImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2026 | 6:09 PM
Share

বোলপুর: ছুটিতে টুক করে শান্তিনিকেতন (Santiniketan) ঘুরে আসতে ভালবাসেন অনেকে। সেখানকার অন্যতম প্রধান আকর্ষণ সোনাঝুরির জঙ্গল এবং খোয়াইয়ের হাট। আর এবার সেই নিয়েই বড় সিদ্ধান্ত। এই খোয়াইয়ের ঐতিহ্যবাহী রূপ রক্ষা করতে এক নজিরবিহীন ও কড়া পদক্ষেপ করল বনদফতর। পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড় এবং যত্রতত্র চারচাকা গাড়ির দাপটে নষ্ট হচ্ছিল খোয়াইয়ের স্বাভাবিক পরিবেশ ও ভূপ্রকৃতি। সেই চিরচেনা শান্তিনিকেতনি পরিবেশ ফিরিয়ে আনতে এবং সোনাঝুরিকে বাঁচাতে তাই সরাসরি জেসিবি (JCB) নামিয়ে মাটি কেটে রাস্তা বন্ধ করে দিল বনদফতর। এবার থেকে সোনাঝুরির খোয়াই হাটে চারচাকা গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না। সবটাই নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ করতে বলা হচ্ছিল। দীর্ঘদিন ধরেই স্থানীয় পরিবেশবিদ এবং শান্তিনিকেতনপ্রেমীদের অভিযোগ ছিল, সপ্তাহের ছুটির দিনগুলোতে সোনাঝুরির জঙ্গল ও খোয়াইয়ের হাটে পর্যটকদের গাড়ির জটলা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। মাটির ওপর অতিরিক্ত গাড়ির চাপে খোয়াইয়ের নিজস্ব ভৌগোলিক রূপ নষ্ট হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনদফতরের পক্ষ থেকে জেসিবি দিয়ে হাটের সংযোগকারী কাঁচা রাস্তাগুলির একাংশ গভীরভাবে খুঁড়ে দেওয়া হয়, যাতে কোনওভাবেই চারচাকা গাড়ি ভেতরে ঢুকতে না পারে।

এখানে উল্লেখ্য, বনের পরিবেশের ক্ষতি এড়াতে এ বছর বসন্ত উৎসব বা দোলের সময়েও সোনাঝুরিতে রং খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকী, অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসবের দিনগুলিতে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার পর্যটকদের দাপাদাপি এড়াতে সিদ্ধান্ত নিল বনদফতর।

Follow Us