AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashoknagar: ক্লাস এইটের অর্ণজিতের বাড়িতে ফোন পুরোহিতের, শিব মন্দিরের পাশে আসতেই থমকে গেল বাবা-মায়ের জীবন

Ashoknagar Student Drowning: অর্ণজিৎ ও তার চার বন্ধু পুকুর পাড়ে গিয়েছিল। অর্ণজিতের এক বন্ধুর বক্তব্য অনুযায়ী, চার বন্ধুই প্রথমে জলে নামে। অর্ণজিৎ পাড়ে দাঁড়িয়েছিল। পরে বাকি বন্ধুরা তাকে অনেক ডাকাডাকি করায় সে নামে। জলে নেমেই কিছুক্ষণ পরে তলিয়ে যায় সে। বাকি তিন বন্ধু সেই দেখে পাড়ে উঠে আসে।

Ashoknagar: ক্লাস এইটের অর্ণজিতের বাড়িতে ফোন পুরোহিতের, শিব মন্দিরের পাশে আসতেই থমকে গেল বাবা-মায়ের জীবন
ইনসেটে অর্ণজিৎImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 12:01 AM
Share

উত্তর ২৪ পরগনা: প্রত্যেক দিন ফুটবল খেলতে যায়। খেলার পথে সব বন্ধুরা একসঙ্গেই বাড়ি ফেরে। শুক্রবারও তাই করছিল। মাঠ থেকে বাড়ি ফেরার পথে পড়ে একটা পুকুর। আর তার পাশে মন্দির। এদিন বন্ধুরা ঠিক করে পুকুরেই স্নান করে ফিরবে। অষ্টম শ্রেণির অন্যজিৎ রায়ও গিয়েছিল। কিন্তু সাঁতার না জানায় প্রথমে জলে নামতে চায়নি সে। কিন্তু বন্ধুদের জোরাজুরিতে যখন নামে, তখনই মর্মান্তিক ঘটনা। জলে ডুবে মৃত্যু ছাত্রের। অশোকনগরের দশ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা।

জানা যাচ্ছে, অর্ণজিৎ ও তার চার বন্ধু পুকুর পাড়ে গিয়েছিল। অর্ণজিতের এক বন্ধুর বক্তব্য অনুযায়ী, চার বন্ধুই প্রথমে জলে নামে। অর্ণজিৎ পাড়ে দাঁড়িয়েছিল। পরে বাকি বন্ধুরা তাকে অনেক ডাকাডাকি করায় সে নামে। জলে নেমেই কিছুক্ষণ পরে তলিয়ে যায় সে। বাকি তিন বন্ধু সেই দেখে পাড়ে উঠে আসে। তার এক বন্ধুর দাবি অনুযায়ী, বাকি তিন বন্ধু ঝামেলায় ফেঁসে যাওয়ার ভয়ে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু সে জলে নেমে ফের অর্ণজিৎকে উদ্ধারের চেষ্টা করে।

পুুকুর লাগোয়া শিব মন্দিরের পুরোহিত ফোন করে অর্ণজিতের বাবাকে। যতক্ষণে অর্ণজিতকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাকি বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Follow Us
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?