AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Citizenship Clarification: কারা ভারতের নাগরিক? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসার পরই মুখ খুললেন জ্ঞানেশ কুমার

SIR citizenship Clarification: ভোট আবহে রাজ্যে SIR প্রক্রিয়া নিয়েও কিছুটা হালকা চালেই বলেন, “আমরা এটা করেছি। কারণ কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতেই হত।" আর সেই কথা প্রসঙ্গেই বলেন, "থোরা দিল চাহিয়ে, জিগর চাহিয়ে।" তবে এক্ষেত্রে যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল, আর সেই কারণেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটাও উল্লেখ করেন তিনি।

Citizenship Clarification: কারা ভারতের নাগরিক? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসার পরই মুখ খুললেন জ্ঞানেশ কুমার
এসআইআর Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2026 | 10:25 PM
Share

নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কি ভারতীয় নাগরিকত্ব হারাতে হবে? বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন উঠেছে। এবার একটি মামলার পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়।  আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরই দেশের আসল নাগরিক কারা, তা আরও একবার স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর স্পষ্ট বক্তব্য, ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন (Indian Citizenship Act, 1955)-ই দেশের আসল নাগরিক নির্ধারণের একমাত্র আইনি ভিত্তি। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, এই আইন অনুযায়ী ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই এ দেশের বৈধ নাগরিক।

ভোট আবহে রাজ্যে SIR প্রক্রিয়া নিয়েও কিছুটা হালকা চালেই বলেন, “আমরা এটা করেছি। কারণ কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতেই হত।” আর সেই কথা প্রসঙ্গেই বলেন, “থোরা দিল চাহিয়ে, জিগর চাহিয়ে।” তবে এক্ষেত্রে যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল, আর সেই কারণেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটাও উল্লেখ করেন তিনি।

মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী, ভারতে জন্মগ্রহণের সময়ের ওপর ভিত্তি করে নাগরিকত্বের প্রমাণকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে:

  • ১ জুলাই ১৯৮৭ সালের আগে জন্ম: এই নির্দিষ্ট তারিখের আগে ভারতের মাটিতে যাদের জন্ম হয়েছে, তারা প্রত্যেকেই জন্মসূত্রে বা বংশসূত্রে সরাসরি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন।

  • ১ জুলাই ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর ২০০৪-এর মধ্যে জন্ম: এই সময়কালের মধ্যে ভারতে জন্ম হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের জন্ম শংসাপত্রের পাশাপাশি তাঁর পিতা অথবা মাতার মধ্যে যেকোনো একজনের ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ দাখিল করতে হবে।

  • ২ ডিসেম্বর ২০০৪-এর পরে জন্ম: এই তারিখ বা তার পরবর্তী সময়ে ভারতে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর। নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীর নিজের নথির পাশাপাশি পিতা ও মাতা—উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী