AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...

সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে…

Soma Das

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Sep 01, 2026 | 8:44 PM

Share

অগস্টই ছিল ডেডলাইন। সেপ্টেম্বর থেকে কোনও ছাড় নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই কথা মতোই ১ সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল কড়া নিয়ম। আজ থেকে রাস্তায় বেরিয়ে সেই নিয়ম না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা। প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা ফাইন, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। তবে, জরিমানার টাকা নগদে নেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই স্পট ফাইন আদায় করবেন অনুমোদিত আধিকারিকরা। সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে।

অগস্টই ছিল ডেডলাইন। সেপ্টেম্বর থেকে কোনও ছাড় নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই কথা মতোই ১ সেপ্টেম্বর থেকে জারি হয়ে গেল কড়া নিয়ম। আজ থেকে রাস্তায় বেরিয়ে সেই নিয়ম না মানলেই কিন্তু দিতে হবে জরিমানা।

প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা ফাইন, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। তবে, জরিমানার টাকা নগদে নেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই স্পট ফাইন আদায় করবেন অনুমোদিত আধিকারিকরা। সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে।

Follow Us