AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Fire: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, গ্যাস কাটার দিয়ে ভাঙা হচ্ছে গেট, চিৎপুরে ভয়াবহ আগুন

Chitpur Chemical Factory Fire: ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কীভাবে আগুন লাগল, শট সার্কিট নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। 

Kolkata Fire: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, গ্যাস কাটার দিয়ে ভাঙা হচ্ছে গেট, চিৎপুরে ভয়াবহ আগুন
চিৎপুরে আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2026 | 1:48 PM
Share

কলকাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। নিউ মার্কেট, শিয়ালদহের পর এবার চিৎপুর (Chitpur Fire)। জানা গিয়েছে, রবিবার সকালে চিৎপুরের নবাবপট্টিতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, সিইএসচি ও পুলিশ। কীভাবে আগুন লাগল, শট সার্কিট নাকি অন্য কোনও কারণ তা এখনও জানা যায়নি।

কীভাবে আগুন লাগল?

জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টা- ১২টার দিকে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। কারখানার দোতলার জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসী। সেখানে জামা-কাপড়ের গোডাউন ছিল। ওই কারখানার ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এদিকে, ওই কারখানার আশেপাশে আরও বেশ কিছু কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। ধোয়া বের হতে দেখেই দমকলে খবর দেন এলাকাবাসী। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু, আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে তার জন্য আরও ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রথমে হোসপাইপের মাধ্যমে চারিদিক দিয়ে জল দেওয়া হয়। তারপর আগুনের উৎসে পৌঁছতে পারেন দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়।

আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে এলাকাবাসীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা বিদ্যুতবিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে, কারখানার পাশে একটি অ্যালকোহলের গোডাউনও রয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পেরে কারখানার বন্ধ গেট গ্যাস কাটার দিয়ে ভাঙার চেষ্টা করেন দমকলকর্মীরা। দরজা ভেঙে জল দিয়ে যাতে ধোঁয়া বন্ধ করা যায়, তার চেষ্টা করছেন তাঁরা।

ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক রীতেশ তিওয়ারি। তিনি বলেন, “কোনও প্রাণহানি হওয়ার সম্ভাবনা নেই। কারও সেরকম কোনও ক্ষতি হয়নি। কিছু কমার্শিয়াল জিনিসপত্রের ক্ষতি হয়েছে। আর কিছু না। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও দমকল এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা