‘বিরাট’ সুখবর! দ্বিতীয় বার মা হলেন অনুষ্কা, সন্তানের নাম ‘অকায়’
Tollywood Gossip: গুঞ্জন চলছিলই এতদিন ধরে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করেননি অনুষ্কা শর্মা। তবে আর রাখঢাক নয়, সন্তান জন্মের পাঁচ দিন পর খবর এল সামনে। কন্যা ভামিকার পর এবার পুত্র সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। দ্বিতীয় বার বাবা হলেন বিরাট।

গুঞ্জন চলছিলই এতদিন ধরে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করেননি অনুষ্কা শর্মা। তবে আর রাখঢাক নয়, সন্তান জন্মের পাঁচ দিন পর খবর এল সামনে। কন্যা ভামিকার পর এবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। দ্বিতীয় বার বাবা হলেন বিরাট।
পাঁচ দিন আগেই জন্ম নিয়েছে বিরাট ও অনুষ্কার ছেলে। প্রেমদিবসের ঠিক পরের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তাঁর। ছেলের জন্মের সুখবর জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেন অনুষ্কা। তিনি লেখেন, “হৃদয় আনন্দে পরিপূর্ণ, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, এই ১৫ ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকা ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়।” হ্যাঁ ছেলের নাম ওটিই রেখেছেন তাঁরা। এখানেই না থেমে অনুষ্কা আরও লেখেন, “সকলের আশীর্বাদ চাইছি। একই সঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায়ের আবেদনও জানাচ্ছি। ভালবাসাসহ বিরাট ও অনুষ্কা”।
দুই সন্তানের নামই বেশ অন্যরকম রেখেছেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান ভামিকা। ভামিকার অর্থ মা দুর্গা। অন্যদিকে অকায় শব্দের অর্থ কায়া নেই যার। এ ছাড়াও আরও এক অর্থ রয়েছে এই নামে। আদপে তুর্কীর এই শব্দের অর্থ হল চাঁদের আলো। ভামিকার জন্মের পর এখনও পর্যন্ত তাঁর মুখ দেখাননি বাবা-মা। সন্তানের প্রাইভেসি রক্ষার্থে সবসময়ই সচেষ্ট তাঁরা। ঘনিষ্ঠদের ধারণা এ ক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করবেন অনুষ্কা ও বিরাট। মেয়ের জন্মের পর বাবার আদ্যাক্ষর দিয়ে নাম রেখেছিল পরিবার। আর ছেলের জন্ম হতেই মায়ের নামের আদ্যাক্ষর দিয়ে রাখা হল নাম। কিছু দিন আগেই ভারতের মাটিতে অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি না থাকা নিয়ে হয়েছিল চর্চা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে এসেছিলেন তিনি। সে সময়েই গুঞ্জন শোনা যায়, বাবা হচ্ছেন বিরাট। পরিবারের সঙ্গে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তাঁরা মুখ না খোলায় শিলমোহর কিছুতেই যেন দেওয়া যাচ্ছিল না। অবশেষে সত্যি সামনে তিন থেকে চার হলেন ওঁরা।
View this post on Instagram
