AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিভানের ‘বেকার ভাতা’ পোস্ট, চোখে পড়তেই ডেকে পাঠাল আর্টিস্টস ফোরাম, কী ঘটল?

সেই কারণেই আচমকা কাজ হারিয়েছেন এই সিরিয়ালের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা। এই পরিস্থিতি দাঁড়িয়ে বুধবার সকালেই ফেসবুকে অভিনেতা ভিভান ঘোষ একটি পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেন বেকার ভাতা খুঁজছেন। কেননা চিরসখা বন্ধ! ভিভানের এই পোস্ট হইচই ফেলে দেয় সোশাল মিডিয়া। আর এই পোস্ট চোখে পড়তেই ভিভানকে ডেকে পাঠায় আর্টিস্টস ফোরাম। পরে অবশ্য় সেই পোস্ট ডিলিটও করেন ভিভান।

ভিভানের 'বেকার ভাতা' পোস্ট, চোখে পড়তেই ডেকে পাঠাল আর্টিস্টস ফোরাম, কী ঘটল?
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 7:39 PM
Share

টলিউডে আপাতত নিষিদ্ধ লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এই নিষেধের কারণেই বন্ধ হয়েছে লীনার দুই সিরিয়াল চিরসখা ও ভোলে বাবা পার করেগা। আর সেই কারণেই আচমকা কাজ হারিয়েছেন এই সিরিয়ালের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী ও টেকনিশিয়ানরা। এই পরিস্থিতি দাঁড়িয়ে বুধবার সকালেই ফেসবুকে অভিনেতা ভিভান ঘোষ একটি পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেন বেকার ভাতা খুঁজছেন। কেননা চিরসখা বন্ধ! ভিভানের এই পোস্ট হইচই ফেলে দেয় সোশাল মিডিয়া। আর এই পোস্ট চোখে পড়তেই ভিভানকে ডেকে পাঠায় আর্টিস্টস ফোরাম। পরে অবশ্য় সেই পোস্ট ডিলিটও করেন ভিভান।

আর্টিস্টস ফোরামের সঙ্গে কী কথা হল ভিভানের?

টিভি নাইন বাংলাকে ভিভান জানালেন, ”আমাদের উদ্দেশ্য ছিল, যে টেকনিশিয়ানরা রয়েছেন, তাঁরা যাতে কর্মহারা না হন। বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আশ্বস্ত করেছে আমাদের, যে তাঁদের জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা করা হবে এবং নিশ্চয়ই তাঁদের কথা ভাবা হবে। কয়েকদিন সময় চেয়েছেন। দেখা যাক কী হয়।”

উল্লেখ্য, শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। টলিপাড়ায় শিল্পীদের ফোরাম আর টেকনিশিয়ানদের ফেডারেশন যৌথভাবে কর্মবিরতির ডাক দিয়েছিল। মঙ্গলবার টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হল বড় সিদ্ধান্ত। শেষ হল কর্মবিরতি।

ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই প্রযোজনা সংস্থার ‘ভোলে বাবা পার করেগা’ বন্ধ হয়ে গিয়েছে। চলছিল ধারাবাহিক ‘চিরসখা’। তবে এবার সেই ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যেসব ধারাবাহিকের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে এই মুহূর্তে কাজ করতে চান না, শিল্পী বা টেকনিশিয়ানরা। সেক্ষেত্রে ‘চিরসখা’ ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, যদি অন্য প্রযোজক না করেন। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটা দেখা যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?