AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RCB vs GT Final Pitch Report: Batting vs Bowling Analysis: আজ লড়াই সেয়ানে-সেয়ানে, কোহলিকে আটকাতে কোন বিশেষ ‘অস্ত্র’ ব্যবহার গুজরাটের?

IPL Final Preview: আজ আরসিবির প্রতিপক্ষ সেই গুজরাট, যারা প্রথম কোয়ালিফায়ারে একপ্রকার বিধ্বস্ত হয়েছিল এই আরসিবির বিরুদ্ধেই। ২৫৪ রান তাড়া করতে নেমে রীতিমতো লুটিয়ে পড়েছিল গুজরাটের ব্যাটিং। আজ আরসিবি বা গুজরাট - দুই দলই এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। দুই দলই অতীতে চ্যাম্পিয়ন হয়েছে একবার করে।

RCB vs GT Final Pitch Report: Batting vs Bowling Analysis: আজ লড়াই সেয়ানে-সেয়ানে, কোহলিকে আটকাতে কোন বিশেষ 'অস্ত্র' ব্যবহার গুজরাটের?
আজ আহমেদাবাদে মহা-যুদ্ধে আরসিবি, কোহলির হাতেই কি উঠছে টানা দ্বিতীয় আইপিএল ট্রফি? Image Credit: PTI
| Edited By: | Updated on: May 31, 2026 | 6:01 PM
Share

আহমেদাবাদ: এ এক বড়ই অদ্ভূত সময় আরসিবি (Royal Challengers Bengaluru) সমর্থকদের জন্য। অতীতে কোনওদিন এই পরিস্থিতির সম্মুখীন হয়নি তারা। টানা দুই বার আইপিএলের ফাইনাল (IPL 2026 Final) । এই ট্রফিই একবার ছুঁতে অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর। এই ট্রফির মালিক হতে আরসিবি সমর্থকদের নয়ণের মণি বিরাট কোহলির (Virat Kohli) যৌবন থেকে বার্ধক্য- সবটাই প্রায় চলে গিয়েছে। ২০০৮ সালে যে বিরাট কোহলি নিছকই একজন ক্রিকেটার হয়ে দলে ঢুকেছিলেন, সেই বিরাট আজ ভারতীয় ক্রিকেটের এক মহীরুহ। গোটা বিশ্বে সমাদৃত ‘রাজা আমাদের’। এই মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ব্যাট হাতে নামতে চলেছেন কোহলি।

আজ আরসিবির প্রতিপক্ষ সেই গুজরাট, যারা প্রথম কোয়ালিফায়ারে একপ্রকার বিধ্বস্ত হয়েছিল এই আরসিবির বিরুদ্ধেই। ২৫৪ রান তাড়া করতে নেমে রীতিমতো লুটিয়ে পড়েছিল গুজরাটের ব্যাটিং। আজ আরসিবি বা গুজরাট – দুই দলই এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। দুই দলই অতীতে চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল ২০২২ সালে, কোহলিরা গতবছর। সেই দিক থেকে বিচার করলে, যদি আজ আরসিবি জেতে, তাহলে চেন্নাই, মুম্বইয়ের পর টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন রজতরা। তবে গত ম্যাচে হারলেও আজ লড়াই কিন্তু একদমই একপাক্ষিক হবে না।

ওপেনার : আরসিবির হয়ে বিরাট কোহলির সঙ্গে বিগত কয়েকটি ম্যাচে ওপেন করছেন ভেঙ্কটেশ আইয়ার। এই গুজরাটের বিরুদ্ধেই প্রথম কোয়ালিফায়ারে করেছিলেন ৭ বলে ১৯। দলে ফিরেছেন ফিল সল্ট। তাই খুব সম্ভবত, আজ ভেঙ্কটেশের বদলে তাঁর ওপেন করার সম্ভাবনা আছে। এছাড়াও রয়েছেন বিরাট কোহলি। এই আইপিএলে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। এবং মজার বিষয় হল, এই আইপিএলে এর আগে যতবার কোহলি পাওয়ার প্লের পরেও ব্যাট করেছেন, সেই সব ম্যাচে জিতেছে আরসিবি।

উল্টোদিকে, শুবমান গিল ও সাই সুদর্শনের পার্টনারশিপ যেকোনও দিনই বিপক্ষের জন্য ভয়ঙ্কর। যদিও, এই আইপিএলের কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর ম্যাচে হিট উইকেট হয়ে আউট হয়েছেন সুদর্শন, কিন্তু ধারাবাহিক রান পাচ্ছেন এই ব্যাটার। শুবমন এলিমিনেটরেই সেঞ্চুরি করেছেন রাজস্থানের বিরুদ্ধে। গ্ৰুপ পর্যায়ে ভাল খেলেছিলেন আরসিবির বিরুদ্ধেও। তাই আজ তাঁকে নিয়ে বাড়তি পরিকল্পনা করা উচিত কোহলিদের।

মিডল অর্ডার : আরসিবির মিডল অর্ডারে রয়েছেন দেবদত্ত পাদিক্কাল, অধিনায়ক রজত পাতিদার, করুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা। এঁদের মধ্যে গুজরাটের বিরুদ্ধে এই রজতই খেলেছিলেন ৩৩ বলে ৯৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস। ধারাবাহিক ভাল খেলছেন দেবদত্তও। করুণাল বা টিম ডেভিড মাঝের ওভারগুলিতে রান তোলায় সিদ্ধহস্ত। সময়ে-অসময়ে রান করে দেন জিতেশও।

গুজরাটের ব্যাটিং অনেকটাই নির্ভর গিল, সুদর্শন এবং তিন নম্বরে নামা ইংল্যান্ডের ব্যাটার জোস বাটলারের উপর। এঁরা আউট হয়ে গেলে রয়েছেন নিশান্ত সান্ধু (যিনি এখনও পরীক্ষিত নন), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, জেসন হোল্ডার। এঁদের মধ্যে জেসন হোল্ডার তাও ব্যাটে রান করতে পারেন।

বোলার : আরসিবি মূলত নির্ভরশীল তাদের ফাস্ট বোলারদের উপর। আরসিবির বোলিং বিভাগ সামলাবেন ভুবনেশ্বর কুমার, জোস হ্যাজলউড এবং রশিখ সালাম দার। ভুবনেশ্বর এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন। হ্যাজলউড এখনও অবধি কোনও প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হারেননি। উইকেট তিনিও পাচ্ছেন। রশিখও উইকেট পাচ্ছেন প্রায় ম্যাচেই। স্পিন বিভাগ সামলাবেন করুণাল পান্ডিয়া ও সুয়শ শর্মা।

গুজরাটের বোলিংও বেশ শক্তিশালী। সিরাজ, রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ থাকবেন আক্রমণ বিভাগে। এছাড়াও স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন রশিদ খান এবং সাই কিশোর। তবে আরসিবির জন্য চিন্তা থাকবে জেসন হোল্ডারকে নিয়ে। এই হোল্ডারের বলেই দুই বার আউট হয়েছেন বিরাট কোহলি। তাই আজ কোহলিকে আউট করার দায়িত্ব থাকবে হোল্ডারের উপর।

যদিও, আজ মাঝরাতেই আহমেদাবাদে পা রেখেছে গুজরাট দল, সেদিকে আরসিবি ইতিমধ্যেই দুই দিন প্র্যাকটিস করে ফেলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সুতরাং, মনস্তাত্বিক দিক থেকে এগিয়েই মাঠে নামবেন রজত অ্যান্ড কোং। তবে জিতবেন কি, সেটাই প্রশ্ন। রোজ রোজ তো আর সাই সুদর্শন হিট উইকেট হবেন না।

Follow Us