AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: ২০২৬ এর ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া বাড়ি নিয়ে বড় নির্দেশ অগ্নিমিত্রার

Kolkata: অগ্নিমিত্রা বলেন, "২০২৬-এর ৩১ মার্চ যা বাড়ি হয়েছে সেটা নিয়ে অভিযোগ আসে তাহলে আমরা বড় পেনাল্টি দেব। এত বড় পেনাল্টি দেব আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে।" তিনি আরও বলেন, "কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই বড় পেনাল্টি দেব।"

Agnimitra Paul: ২০২৬ এর ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া বাড়ি নিয়ে বড় নির্দেশ অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা পাল, বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2026 | 9:40 PM
Share

কলকাতা: কোনও বেআইনি নির্মাণ থাকবে না। সেই কারণে নতুন সরকার ক্ষমতায় আসতেই বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলেছিল বুলডোজার। আর এবার শহরের বেআইনি নির্মাণ রুখতে কড়া দাওয়াই। পুর ও নগরোন্নয় মন্ত্রী অগ্নিমিত্রার নির্দেশ, ২০২৬-এর ৩১ মার্চ তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবে সরকার। তারাতলার ঘটনার পর এবার বিল্ডিং প্ল্যান অনুমোদনে নতুন ব্যবস্থা চালু হচ্ছে। ভবিষ্যতে বিশেষজ্ঞ সংস্থার ক্লিয়ারেন্স না মিললে সই করা হবে না বিন্ডিং প্ল্যানে।

অগ্নিমিত্রা বলেন, “২০২৬-এর ৩১ মার্চ যা বাড়ি হয়েছে সেটা নিয়ে অভিযোগ আসে তাহলে আমরা বড় পেনাল্টি দেব। এত বড় পেনাল্টি দেব আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে।” তিনি আরও বলেন, “কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুই বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই বড় পেনাল্টি দেব।”

রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, “আমরা কিছু এজেন্সি বা থার্ড পার্টিকে রাখব। যাতে আর তারাতলার মতো ঘটনা না হয়। এরা সব মনিটর করবে। এদের সই ছাড়া পরের পদক্ষেপে যেতে দেব না।” এক মাস আগে ঘটনা। তারাতলার কারখানায় ভেঙে পড়ে লোহার শেড। সরকারি তথ্যের হিসাব বলছে, ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। আহত প্রচুর। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না এই গোডাউন তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হুসেইনের। অন্যদিকে, পোর্ট ট্রাস্টের কাছ থেকে এই জমিটি গোডাউন তৈরির জন্য লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। দুর্ঘটনার পরই তৎপরতা দেখিয়ে পুলিশ শম্ভুনাথকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই তারাতলার ঘটনা যাতে আর পুনরায় না হয় এবার তার জন্যই কড়া পদক্ষেপ করেছে রাজ্য।

Follow Us