AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোজ রোজ মারতে চাইছে আমাকে…’, সায়নীর মৃত্যুর খবরে সত্যিটা বলে দিলেন দেবলীনা

কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী প্রয়াত হলেন। সূত্রের খবর, তিনি আত্মহত্যা করেছেন। এমন ঘটনার কথা শুনে, গায়িকা দেবলীনা নন্দী, তাঁর জীবনের এক কঠিন রাতের কথা স্মৃতির পাতা থেকে তুলে আনলেন। কীভাবে তিনি কষ্ট পেয়েছিলেন, সে কথা বললেন।

'রোজ রোজ মারতে চাইছে আমাকে...', সায়নীর মৃত্যুর খবরে সত্যিটা বলে দিলেন দেবলীনা
| Updated on: May 29, 2026 | 5:16 PM
Share
কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী প্রয়াত হলেন। সূত্রের খবর, তিনি আত্মহত্যা করেছেন। এমন ঘটনার কথা শুনে, গায়িকা দেবলীনা নন্দী, তাঁর জীবনের এক কঠিন রাতের কথা স্মৃতির পাতা থেকে তুলে আনলেন।
দেবলীনা লিখলেন, ”এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ, কী বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। মেয়েটার সঙ্গে একদিনই দেখা হয়েছিল। তখন ওই ১০ মিনিটের কথাবার্তায় কেউ কারও মনের অবস্থা বুঝতে পারিনি।
মানুষ বুকের ভিতর কতটা যন্ত্রণা পেলে এরকম করে সেটা আমি জানি, কিন্তু তারা জানে না যারা কটাক্ষ করে। আজ সে নেই আমাদের মধ্যে, সবাই দুঃখ করছে কিন্তু কোনওভাবে বেঁচে গেলে সারাজীবন কিছু মানুষ তাঁকে তিলে তিলে মেরে ফেলতেন, নানা বাজে কথা বলে, যেমনটা আমার সাথে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমি কিছুক্ষণের জন্য মা বাবা ভাই সবার কথা ভুলে গিয়ে একটা অকাজ করে ফেলেছিলাম, কিন্তু ওখানে উপস্থিত কিছু মানুষের জন্য আর আমাকে যারা নিঃস্বার্থভাবে ভালবাসে তাদের জন্য এখনও আছি, কিন্তু কিছু মানুষের সেটা নিয়ে সমস্যা, রোজ রোজ মারতে চাইছে আমাকে।
সব কিছুর পরে একটাই কথা বলব, শুধু একটা মানুষই আজ সব থেকে বেশি কষ্ট পাচ্ছে, সেটা হলো তার মা। কিছু মানুষ প্রচণ্ড জাজমেন্টাল, ভালোতেও খারাপ খোঁজে। কিন্তু আমিও ভুল করতে যাচ্ছিলাম আর তুমিও ভুল করেছ বোন। মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক না সেটা আমি বুঝেছি, যেখানেই থাকো ভালো থাকো।”

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ