AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাইয়ের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে মুখ খোলেন ননদ শ্বেতা, বলেন, ‘ভালই হয়েছে…’

Aishwarya Rai Bachchan-Sweta Bachchan: গঙ্গা দিয়ে অনেকটাই জল গড়িয়ে গিয়েছে। কিন্তু জানেন কি, 'কফি উইথ করণ'-এ এসে ভাই অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে কী বলেছিলেন শ্বেতা? অভিষেককে শো হোস্ট করণ জোহর জিজ্ঞেস করেছিলেন, ঐশ্বর্য বাড়িতে আসার পর কী-কী পরিবর্তন এসেছে।

ভাইয়ের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে মুখ খোলেন ননদ শ্বেতা, বলেন, 'ভালই হয়েছে...'
(বাঁ দিকে) ঐশ্বর্য-অভিষেক, শ্বেতা।
| Updated on: Jul 24, 2024 | 9:55 AM
Share

ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের। তাঁরা নাকি একে-অপরের সঙ্গে কথা বলেন না। গত বছর প্যারিস ফ্যাশন উইকে গিয়ে একটাও ছবি একসঙ্গে তোলেননি শ্বেতা-ঐশ্বর্য। তারপর গঙ্গা দিয়ে অনেকটাই জল গড়িয়ে গিয়েছে। কিন্তু জানেন কি, ‘কফি উইথ করণ’-এ এসে ভাই অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে কী বলেছিলেন শ্বেতা?

অভিষেককে শো হোস্ট করণ জোহর জিজ্ঞেস করেছিলেন, ঐশ্বর্য বাড়িতে আসার পর কী-কী পরিবর্তন এসেছে। অভিষেকের দিদি শ্বেতার দিকে তাকিয়ে পাল্টা জিজ্ঞেস করেছিলেন, কোনও কি পরিবর্তন এসেছে? শ্বেতা জবাবে বলেছিলেন, “একজন নতুন মানুষ কিংবা বাচ্চাও যদি পরিবারে যুক্ত হন, তা হলে বাড়িটা পাল্টে যায়। আমার মনে হয় ঐশ্বর্যর আসায় ভালই হয়েছে। ও তো অভিষেকের মতোই অভিনেতা। ইন্ডাস্ট্রির কাজের ধরন সম্পর্কে ওর ধারণা আছে। কত দেরিতে কাজ শেষ হতে পারে। শুটিং কীভাবে হতে পারে। তাই আমার মনে হয় ভালই হয়েছে।”

করণ পাল্টা বলেছিলেন, “ঠিক যেমন তোমার বাবা-মা?” শ্বেতা হাসতে-হাসতে বলেছিলেন, “হ্যাঁ। বাবা বাবার মতোই থাকেন। আমাদের বাড়ির আসল বস আমার মা জয়া বচ্চন।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা