সায়কের বিরুদ্ধে স্যান্ডির ভয়ঙ্কর যৌন হেনস্থার অভিযোগ, কী ঘটেছিল আধঘণ্টা ধরে?
সম্প্রতি অলি পাব থেকে তৈরি করা এক ভিডিয়োর জন্য বিতর্কে জড়িয়েছেন কনটেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তী। অলি পাব কাণ্ডের পর সায়ককে নিয়ে মজা করে একটা ভিডিয়ো তৈরি করেছেন আর একজন কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। তাতে নাকি সায়ক ব্লক করে দিয়েছেন স্যান্ডিকে, এমনই দাবি করলেন তিনি।

একই সঙ্গে ভয়ঙ্কর অভিযোগ করেছেন স্যান্ডি। তাঁর কথায়, ”এর আগেও সায়ক একবার আমাকে ব্লক করে দিয়েছিল। একটা শুটিংয়ের জন্য আমি ওর বাড়িতে গিয়েছিলাম। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে ও আমার উপর এমন কিছু করে, যা প্রত্যাশিত ছিল না। আমাকে যৌন হেনস্থা করে। আমিও নেশা করে ছিলাম। তার মধ্যেই যা হওয়ার হয়েছে। এত দিন আমি এই কথা সামনে আনিনি। তবে এখন অন্য ঘটনা সামনে আসছে দেখেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলাম।”
লক্ষণীয় প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় এক শিশুশিল্পীর হেনস্থা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সম্প্রতি। সেখানে একজন কনটেন্ট ক্রিয়েটরের দোষের কথা তুলে ধরেছেন তিনি। তবে কারও নামের উল্লেখ করেননি। কিন্তু স্যান্ডির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তিনি আগে কেন মুখ খোলেননি? স্যান্ডির দাবি, ”তিন-চার বছর আগের ঘটনা। আমি সেই সময়ে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু বললে, কেউ বিশ্বাস করবে কিনা বুঝতে পারছিলাম না। ধারাবাহিকে অভিনয় করার জন্য সকলের মনেই সায়কের একটা ভালো ইমেজ ছিল।” তবে টলিপাড়ার এক নামী মুখের মত, শুধু সোশ্যাল মিডিয়াতে এমন অভিযোগ করলে হবে না। এমন ঘটনা ঘটলে, প্রশাসনের দ্বারস্থ হওয়া প্রয়োজন। এই ঘটনার জল এখন কোনদিকে গড়ায়, সেটাই দেখার অপেক্ষা।