AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যার কুষ্ঠিতেই ‘দোষ’! বিস্ফোরক অমিতাভ, ‘ও যে ঘরে যাবে…’

Aishwarya Rai Bachchan: ২০০৭ সালে ধুমধাম করে বিয়ে হয় ঐশ্বর্যা ও অভিষেকের। তাঁদের এক সন্তান রয়েছে আরাধ্যা রাই বচ্চন। বিগত এক বছর ধরে শোনা যাচ্ছে কিছুই নাকি ঠিক নেই তাঁদের দুই জনের মধ্যে। সম্পর্ক নাকি একেবারেই ভাল নেই। মেয়েকে নিয়ে সব জায়গাতেই একা যেতেই দেখা যাচ্ছে ঐশ্বর্যাকে।

ঐশ্বর্যার কুষ্ঠিতেই 'দোষ'! বিস্ফোরক অমিতাভ, 'ও যে ঘরে যাবে...'
| Updated on: Sep 30, 2024 | 7:59 PM
Share

ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। শুধু আলোচনাই যে তা নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলছে কাটাছেঁড়া। শোনা যায়, ঐশ্বর্যা নাকি মাঙ্গলিক। তাঁর কুষ্ঠিতেই নাকি রয়েছে হাজারও ‘দোষ’। এও শোনা যায় এই দোষ কাটানোর জন্য অভিষেককে বিয়ে করার আগে এক বটগাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল ঐশ্বর্যাকে। এত বছর হয়ে গেলেও এ নিয়েও গুঞ্জনের শেষ নেই! বছর কয়েক আগে ঐশ্বর্যার বিয়ে সংক্রান্ত এ হেন নানা গুঞ্জনের বিরুদ্ধেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকে। রীতিমতো গর্জে উঠেছিলেন তিনি।

বলেছিলেন, “প্রতিদিনই দেখি নানা ধরনের জল্পনা। ও কী, ও কেমন…ও নাকি যে ঘরে যাবে শ্বশুরমশাই মরে যাবে। না, ঐশ্বর্যা আমাদের জন্য আনলাকি নয়, ভাগ্যে যা আছে তাই হবে।” এখানেই না থেমে তিনি আরও লেখেন, “এ সব লেখা খুবই সহজ। কিন্তু কেউ কি কোনওদিন ভেবেছে এই সব আলোচনার জন্য ও এবং ওর পরিবারের কেমন অনুভূতি হয়? এত দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত এই সব থামল না। শুধু কি তাই? সব কিছুতেই ঐশ্বর্যাকে টেনে আনা হচ্ছে। বিয়েটা আসকে কী? কোনও বিজ্ঞান বা রীতি রেওয়াজ এর ব্যাখ্যা দিতে পারে না। দুই মনের মিলনই হল বিয়ে ব্যস।”

২০০৭ সালে ধুমধাম করে বিয়ে হয় ঐশ্বর্যা ও অভিষেকের। তাঁদের এক সন্তান রয়েছে আরাধ্যা রাই বচ্চন। বিগত এক বছর ধরে শোনা যাচ্ছে কিছুই নাকি ঠিক নেই তাঁদের দুই জনের মধ্যে। সম্পর্ক নাকি একেবারেই ভাল নেই। মেয়েকে নিয়ে সব জায়গাতেই একা যেতেই দেখা যাচ্ছে ঐশ্বর্যাকে।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?