AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Live Updates: বিদেশ থেকে অভিষেকের বার্তা, আজ নির্বাচন কমিশনে তৃণমূলের ২ শিবির

| Updated on: Sep 16, 2026 | 11:00 AM
Share

NEWS Live Updates: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান-সহ সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। আবার অন্যত্র পাচার হওয়ার আগেই ব্যারাকপুরের এক হোটেল থেকে তিন নাবালিকাকে উদ্ধার করেছে মোহনপুর থানার পুলিশ। এদিকে, বিদেশ থেকে চোখের ছবি পোস্ট করে বড় বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তে আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Live Updates: বিদেশ থেকে অভিষেকের বার্তা, আজ নির্বাচন কমিশনে তৃণমূলের ২ শিবির
প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 16 Sep 2026 11:00 AM (IST)

    TMC: কমিশনে আজ নথি জমা দেবে তৃণমূলের দুই শিবির

    • কমিশনে আজ দুই তৃণমূলের নথির যুদ্ধ।
    • ২০ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের কার্যালয়ে সাংগঠনিক রদবদলের বৈঠক কি আদৌ হয়েছিল?
    • মান্যতা পাবে আলিপুর আদালতের রায়? দলের চেয়ারপারসন নির্বাচন নিয়ে কী বলা আছে তৃণমূলের সংবিধানে?
    • মূলত এই তিন প্রশ্নের আবর্তে ঘুরপাক খাচ্ছে তৃণমূলের নাম প্রতীকের ভবিষ্যৎ।

    বিস্তারিত পড়ুন: চন্দ্রিমার চিঠির পাল্টা হোয়াটস মেসেজের হিস্ট্রি! ঋতশিবিরকে আজ কমিশনে টেক্কা দিতে মমতাপন্থীদের কী হাতিয়ার?

  • 16 Sep 2026 10:57 AM (IST)

    Birbhum: দুর্ঘটনায় মৃত্যু যাদবপুরের পড়ুয়ার

    • বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা। বীরভূমের সদাইপুর থানা এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। মৃতের নাম রোহিত হালদার (২০)। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
    • স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির রোহিত নিজের বাইক নিয়ে কচুজোড় ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন।
    • কচুজোড় মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়।

    বিস্তারিত পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • 16 Sep 2026 10:49 AM (IST)

    ED Raids: শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

    • চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে নির্মাণ সংস্থায় টাকা খাটানোর অভিযোগ।
    • নির্মাণ সংস্থায় কালো টাকা সাদা করার অভিযোগ নিয়ে তদন্তে ED।
    • নারকেলডাঙা, নেতাজি নগর, রবীন্দ্র সরোবর-সহ ৬ টি জায়গায় তল্লাশিতে ED।
    • সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে নির্মাণ সংস্থায় টাকা খাটানোর অভিযোগ আসতেই তদন্তে নেমে বেশ কয়েকটি ঠিকানায় হানা ED-র।
  • 16 Sep 2026 10:46 AM (IST)

    Jalpaiguri: তিন মাস পর খুলে গেল ডুয়ার্সের জঙ্গল, প্রথম দিনেই পর্যটকদের ভিড়

    • দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান-সহ সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল।
    • দীর্ঘ অপেক্ষার পর জঙ্গলে ঢোকার সুযোগ মিলতেই প্রথম দিনেই গরুমারা ও চাপড়ামারি-সহ বিভিন্ন বনাঞ্চলে পর্যটকদের ভিড় নজরে পড়েছে।
    • ফের জঙ্গল সাফারি, বন্যপ্রাণী দেখার পাশাপাশি জঙ্গলের গভীরে থাকা বনবাংলোয় রাত্রিবাসের সুযোগ ফিরে পাওয়ায় খুশি পর্যটকেরা।
    • তিন মাস বন্ধ থাকার পর বন দফতরের তরফে বনবাংলোগুলিকে পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে। কুনকি হাতিদেরও সাফারির জন্য প্রস্তুত করা হচ্ছে।
  • 16 Sep 2026 10:44 AM (IST)

    Abhishek Banerjee: চোখের ছবি পোস্ট করে বিদেশ থেকে বড় বার্তা অভিষেকের

    • বাঁ চোখের ঠিক নিচে স্পষ্ট একটা গভীর ক্ষতচিহ্ন। ছবিটা বেশ জুম করে তোলা। আর সেই ছবির নিচেই ইংরেজিতে লেখা চারটে লাইন—যার মর্মার্থ, “আমার মুখের এই দাগ প্রমাণ করে আমি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলছে, লড়াইয়ে আমি হার মানিনি—আমি এগিয়ে যেতে প্রস্তুত, অনেক কিছু করা এখনও বাকি।”
    • তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল।
    • সহজ ভাষায় বলতে গেলে, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অতীতের যন্ত্রণা বা শারীরিক আঘাত যাই থাকুক না কেন, রাজনৈতিক ময়দানে তিনি এখনও শেষ হয়ে যাননি, বরং আরও বড় লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি।

    বিস্তারিত পড়ুন: ‘অতীতের যন্ত্রণা যাই থাকুক না কেন…’, ছবি দিয়ে অভিষেক সামনে আনলেন নিজের অনুভূতির কথা

কলকাতা: রাজ্যের দুই আসনে উপনির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের জামানত জব্দ হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার তৃণমূলের প্রতীক কার কাছে থাকবে, তাই নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। বিদেশে চোখের চিকিৎসা করতে গিয়ে ইনস্টাগ্রামে বড় বার্তা দিয়েছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋত তৃণমূলের ১০ বিধায়ককে নোটিস পাঠিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়। 

Published On - Sep 16,2026 10:41 AM

Follow Us