AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং থেকে ফিরেই ছোট্ট কোয়েলকে রোজ কাঁদাতেন রঞ্জিত মল্লিক! কিন্তু কেন?

একটা সময় মেয়েকে সময় দিতে না পেরে রঞ্জিত মল্লিক যে ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেন, বাবা-মাকে সময় দিতে না পেরে কোয়েলেরও কি সেই নিরাপত্তাহীনতা হয়? বিষয়টিকে কীভাবে মানিয়ে নেন রঞ্জিত মল্লিক এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক?

শুটিং থেকে ফিরেই ছোট্ট কোয়েলকে রোজ কাঁদাতেন রঞ্জিত মল্লিক! কিন্তু কেন?
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 2:03 PM
Share

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক যখন ছোট ছিলেন, তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক তখন সিনেমার কাজে ভীষণ ব্যস্ত থাকতেন। সময় দিতে পারতেন না মেয়েকে। যতটুকু সময় মেয়ের কাছে তিনি থাকতেন, ততটুকু সময় তাঁকে নাকি কাঁদাতেন তিনি। তা নিয়ে একবার একটি টকশোতে খোলামেলা আলোচনা করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পাশে বসে থাকা বাবা রঞ্জিত মল্লিক মিটিমিটি হেসেছিলেন মেয়ের কথা শুনে।

রঞ্জিতের বক্তব্য ছিল–মেয়েকে কাছে পাচ্ছেন না, সে কি বাবাকে ভুলে যাচ্ছে? সেটা দেখার জন্যই কোয়েলকে নানারকম কথা বলে কাঁদিয়ে দিতেন রঞ্জিত। বর্তমানে বয়স হয়েছে রঞ্জিত মল্লিকের। এখন সেইভাবে আর অভিনয় করেন না তিনি। খুব বেছে কাজ করেন। তুলনায় কোয়েল এখন অনেকবেশি ব্যস্ত তাঁর ছবির কাজ এবং সংসার নিয়ে। একটা সময় মেয়েকে সময় দিতে না পেরে রঞ্জিত মল্লিক যে ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেন, বাবা-মাকে সময় দিতে না পেরে কোয়েলেরও কি সেই নিরাপত্তাহীনতা হয়? বিষয়টিকে কীভাবে মানিয়ে নেন রঞ্জিত মল্লিক এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক?

প্রসঙ্গটি ওঠে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের টকশো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে। কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক এসেছিলেন সেই টকশোতে। রঞ্জিত মল্লিক যা বলেছিলেন, তার সারমর্ম এই, “সময় দিতে পারতাম না। এখন আমার মেয়ে সময় দিতে পারে না অনেকক্ষেত্রে। বিষয়টা আমাদের মানিয়ে নিতে হয়। বুঝতে হয় যে ও ব্যস্ত আছে।”

কন্যা কোয়েল সম্পর্কে নানা সাক্ষাৎকারে নানা কথা বলেছেন রঞ্জিত মল্লিক। সেগুলো একটাও নেতিবাচক কথা নয়। রঞ্জিত এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক চিরটাকালই কন্যাকে নিয়ে ভীষণ গর্বিত। রঞ্জিত একটা কথা বারবার বলেন, “কোয়েলকে সন্তান হিসেবে পেয়ে পেয়ে আমি ভীষণ খুশি। ওর মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। ও নিজে যেমন নিজের যত্ন নিতে পারে, ঠিক তেমনই ও অপরেরও যত্ন নিতে পারে। সবাইকে ভাল রেখে চলতে পারে আমার মেয়ে। ওর ব্যাপারে আমার কোনও নালিশ নেই। বরং আমি এবং আমার স্ত্রী ভগবানের কাছে কৃতজ্ঞ যে, অমন সন্তান পেয়েছি।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?