AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ইনি কে’? সম্মান বাঁচাতে কার ভয়ে রীতিমত পালাতে থাকেন লতা?

Lata Mangeshkar: বারে বারে তাঁদের মুখে লতা মঙ্গেশকরের নানা জানা অজানা কথা উঠে আসতে দেখা যায়। কখনও আশা ভোঁসলে, কখনও আবার বিভিন্ন নায়িকাদের মুখে শোনা যায় নানা মজার মজার কাহিনিও। তেমনই এক অজানা তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন গায়ক অমিত কুমার।

'ইনি কে'? সম্মান বাঁচাতে কার ভয়ে রীতিমত পালাতে থাকেন লতা?
| Updated on: Mar 12, 2025 | 6:41 PM
Share

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘদিন সুরের সঙ্গে তাঁর সফরনামা, ভারতের সঙ্গীত জগতের ইতিহাসে এক স্বর্ণযুগ। যাঁর প্রতিটা গান সঙ্গীত জগতের সম্পদ। গোটা দেশ লতা মঙ্গেশকরকে হারিয়ে ভেঙে পড়েছিল শোক। লতা মঙ্গেশকরের মৃত্যু শোক এখনও তরতাজা। মধুবালা থেকে শুরু করে করিনা কাপুর, যাঁর কণ্ঠের জাদু পেরিয়েছে যুগ, পেরিয়েছে প্রজন্ম। যে সকল অভিনেত্রীদের হয়ে তিনি কণ্ঠ দিয়েছেন, তাঁদেক কাছে তা প্রাপ্তী হয়েই থেকে গিয়েছে। লতা মঙ্গেশকর এমন সময় গান শুরু করেছিলেন, যখন প্রযুক্তি এত উন্নত ছিল না। তাই গানের সঙ্গে তাঁর সফর, প্রতিটা পদে পদে এক অন্যসূত্রে গাঁথা।

যাঁরা তাঁকে কাছ থেকে পেয়েছেন, বারে বারে তাঁদের মুখে লতা মঙ্গেশকরের নানা জানা অজানা কথা উঠে আসতে দেখা যায়। কখনও আশা ভোঁসলে, কখনও আবার বিভিন্ন নায়িকাদের মুখে শোনা যায় নানা মজার মজার কাহিনিও। তেমনই এক অজানা তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন গায়ক অমিত কুমার।

এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, “সাল ১৯৪৬-৪৮, ওই সময় সকলেই কঠিন পরিশ্রম করছিলেন। ট্রেনে বসেছিলেন লতা মঙ্গেশকর। তিনি লক্ষ্য করেন তাঁরই সামনে একটা রোগা পাতলা যুবক বসে আছে। পরণে কুর্তা-পাজামা, হাতে লাঠি। বেশ ছটফট করছিলেন তিনি। সেখান থেকে ট্রেন বম্বে টকিজ পৌঁছল। সেখানে তিনি ট্রেন থেকে নেমে উঠে পড়েন টাঙ্গায়। সেখান থেকে বম্বে টকিজ় স্টুডিয়ো-তে তিনি যাচ্ছেন। এমন সময় তিনি লক্ষ্য করেন সেই যুবক তাঁর পিছু নিয়েছে। পিছনে একটা টাঙ্গায় বসে লতা মঙ্গেশকরকে ফলো করছে। স্টুডিয়োর ভিতরে পৌঁছতেই লতা মঙ্গেশকর জানান, ‘দেখুন কেউ একজন আমার পিছু নিয়েছে। কে জানে কে…।’ বলতে বলতে সেই যুবক ভেতরে ঢুকে পড়েন। লতা মঙ্গেশকর তাঁর দিকে দেখিয়ে বলেন এই সেই ব্যক্তি। তখন সামনের ব্যক্তি হাসতে শুরু করেন, বলেন, ‘ইনি তো অশোক কুমারের ভাই কিশোর কুমার। আপনার সঙ্গে গান গাইবেন আজ।’ এভাবেই বাবার সঙ্গে প্রথম পরিচয় হয় লতা মঙ্গেশকরের।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...