AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার যদি এই বয়সে সুঠাম নিতম্ব…’, বিতর্কে পাল্টা জবাব মালাইকার

Malaika On Controversy: মালাইকার সেদিনের উত্তর যেন বিশ্বাস করে উঠতে পারেননি করণ। তবে মালাইকার যে সত্যি বিতর্কে, কটাক্ষে কিছু যায় আসে না, তা তিনি হাতে গরণ প্রমাণ দিয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ে।

'আমার যদি এই বয়সে সুঠাম নিতম্ব...', বিতর্কে পাল্টা জবাব মালাইকার
| Updated on: May 15, 2024 | 5:43 PM
Share

মালাইকা আরোরা। বলিউডে অভিনেত্রী হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, নাম করেছেন মডেল কিংবা আইটেম গার্ল জ্যঁরে। তাতে কী, বড়পর্দায় তাঁর উপস্থিতি যতই কম হোক না কেন, তিনি দর্শক মনে রাজত্ব করে চলেছেন ৫০-এও। মালাইকা আরোরা, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। বয়স ৫০ হলেও, টিনেজারদের বলে-বলে ছয় মারতে পারেন তিনি। মালাইকা আরোরার রূপের প্রশংসা যেমন সর্বত্র ছড়িয়ে তেমনই কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হয়নি। আর যে তালিকায় সব থেকে বেশি নাম লিখিয়েছে তাঁর ‘নিতম্ব উঁচিয়ে হাঁটা’। খোদ করণ জোহরই একবার মালাইকাকে এই প্রসঙ্গে প্রশ্ন করে বসেছিলেন। স্পষ্ট জানতে চেয়েছিলেন, তাঁর এতে খারাপ লাগে না?

প্রশ্ন শুনে যদিও মালাইকার চোখ কপালে উঠতে দেখা গিয়েছিল তখন। জানিয়ে দিয়েছিলেন, তাঁর হাতে এতটা সময় নেই, তিনি জানেন-ই না যে তাঁর নিতম্ব নিয়েও চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। মালাইকার সেদিনের উত্তর যেন বিশ্বাস করে উঠতে পারেননি করণ। তবে মালাইকার যে সত্যি বিতর্কে, কটাক্ষে কিছু যায় আসে না, তা তিনি হাতে গরণ প্রমাণ দিয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ে। যেখানে ভরা সভার মাঝে নিজেই হাসতে হাসতে বলেছিলেন এই বয়সেও তাঁর নিতম্ব চর্চায়।

একপ্রকার ট্যাগ হয়ে গিয়েছেন মালাইকা ডাক ওয়াক-এ। এই প্রসঙ্গে তাাঁর সত্যি কি কোনও খারাপ লাগা কাজ করে? একেবারেই নয়। কারণ তিনি একপ্রকার গর্ব করেই উত্তরে জানিয়েছিলেন… ”আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে, এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা… সবার মতোই হাঁটতেই পারি। আমি এসবের তোয়াক্কাই করি না।” দিন দিন যেন আরও সুন্দর হয়ে উঠছেন মালাইকা। ঝড়ের গতিতে প্রতিটা মুহূর্তে তাঁর পোস্ট নেট দুনিয়ায় জায়গা করে নেয়। সম্পর্ক ঘিরে চর্চার কেন্দ্রে থাকা এই সেলেব বি-টাউনের অন্যতম ফ্যাশনিস্তাও বটে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?