AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শহর ছেড়ে বিদেশে কোয়েল, রঞ্জিত মল্লিক সেখানে কী করছেন জানেন?

ইউএসএ-তে এই মুহূর্তে রয়েছেন কোয়েল মল্লিক। শহর ছাড়ার সময়ে তিনি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, তাঁর বিদেশ সফরের কথা। কোয়েলের সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। যখন কোয়েল বিদেশে বেড়াচ্ছেন, তখনই ২১ জুন ছিল আন্তর্জাতিক ফাদার্স ডে।

শহর ছেড়ে বিদেশে কোয়েল, রঞ্জিত মল্লিক সেখানে কী করছেন জানেন?
| Updated on: Jun 22, 2026 | 10:14 AM
Share

ইউএসএ-তে এই মুহূর্তে রয়েছেন কোয়েল মল্লিক। শহর ছাড়ার সময়ে তিনি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, তাঁর বিদেশ সফরের কথা। কোয়েলের সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। যখন কোয়েল বিদেশে বেড়াচ্ছেন, তখনই ২১ জুন ছিল আন্তর্জাতিক ফাদার্স ডে। বাবার সঙ্গে একটা দারুণ ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। আর একটা ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাঁর সঙ্গে বাবা আর মা দু’ জনকেই দেখা যাচ্ছে।

কোয়েল ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে রঞ্জিত মল্লিক মজে রয়েছেন ফুটবলের বিশ্বকাপে। তা দেখে ভারি মজা পেয়েছেন নায়িকা। ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ”বাবা ফিফা বিশ্বকাপ দেখতে ব্যস্ত”। কোয়েলের এই ছবি দেখে কিছু অনুরাগী খুশি। একজন মন্তব্য করেছেন, ”পরিবারের সঙ্গে আপনি দারুণ সময় কাটাচ্ছেন, তা দেখে ভালো লাগছে।”

লক্ষণীয় রাজনৈতিক কারণে এই মুহূর্তে চর্চায় রয়েছেন কোয়েল মল্লিক। এই বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলের হয়ে তিনি রাজ্যসভার সাংসদ পদ গ্রহণ করেন।  এরপর বিধানসভা নির্বাচনের জন্য সবুজ শিবিরের হয়ে প্রচার করেছিলেন নায়িকা। যদিও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে সরকার গঠন করে বিজেপি। এরপর সবুজ শিবির দু’ ভাগে ভাগ হয়ে গিয়েছে। সবুজ শিবিরের লোকসভার ২০ সাংসদ সবুজ শিবির ছেড়েছেন। যে তালিকায় রয়েছেন শতাব্দী রায়, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সায়নী ঘোষ, দেব। কোয়েল মল্লিক পদত্যাগপত্র জমা দিতে চেয়েছেন এবং দিল্লি গিয়ে পদত্যাগ করবেন, এমন জল্পনা ছিল। তবে এর মধ্যে দিল্লিতে দেখা যায়নি কোয়েলকে। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কোয়েল। বরং এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

Follow Us
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন