AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Crime: টাকা নিয়ে বচসা! বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ

Howrah Woman Killed: পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত রাজদীপের মা ক্যান্সার আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আর তাঁকে সাক্ষ্য করেই টাকা ধার নিয়েছিলেন ভারতী হাজরা। মা হাসপাতালে ভর্তি হওয়ায় বারাবার সেই টাকা মেটানোর দাবি করেছেন রাজদীপ। টাকা মেটানো নিয়ে প্রায়ই দু'জনের মধ্যে ঝামেলাও হত বলে পুলিশ সূত্রে খবর।

Howrah Crime: টাকা নিয়ে বচসা! বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ
হাওড়ায় খুনের অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 9:23 AM
Share

হাওড়া: নিজের ফ্ল্যাটের নীচেই ‘খুন’ হলেন এক মহিলা। প্রকাশ্যে কুপিয়ে খুনের (Woman Killed) অভিযোগ উঠেছে। মৃতার নাম ভারতী হাজরা। ঘটনায় রাজদীপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া চ্যাটার্জি হাট থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, দু’জনেই পূর্ব পরিচিত। জানা গিয়েছে, রাজদীপের কাছে টাকা ধার নিয়েছিলেন ভারতী হাজরা (Woman Allegedly Killed in Howrah)। সেই টাকা নিয়েই বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত রাজদীপের মা ক্যান্সার আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আর তাঁকে সাক্ষ্য করেই টাকা ধার নিয়েছিলেন ভারতী হাজরা। মা হাসপাতালে ভর্তি হওয়ায় বারাবার সেই টাকা মেটানোর দাবি করেছেন রাজদীপ। টাকা মেটানো নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে ঝামেলাও হত বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, রবিবার রাতেও ভারতীর ফ্ল্যাটের নীচেই দু’জনের মধ্যে তুমুল বচসা হচ্ছিল। অভিযোগ, ঠিক সেই সময় ছুরি দিয়ে ভারতীকে কুপিয়ে খুন করেন রাজদীপ।

পঞ্চাশ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ভারতী। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ভারতী হাজরার পরিবার প্রায় পঞ্চাশ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন মাস ছয়েক আগে। সেই টাকা শোধ না করায় প্রায় বচসা হত। রাতে কয়েকবার ওঁদের ফ্ল্যাটে এসে কয়েকজনকে ডাকাডাকি করতেও দেখা যেত। তবে এরকম ঘটনা যে ঘটে যাবে কেউই ভাবতে পারেননি।

অভিযুক্ত রাজদীপকে গ্রেফতার করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ। খুনের মামলা শুরু হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা পাশাপাশি আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Follow Us
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শ্যুটার কিশোরী
হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শ্যুটার কিশোরী
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?