AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA Show cause: দলেরই বিধায়ককে শোকজ করল রাজ্য বিজেপি, কী লজ্জাজনক মন্তব্য করেছেন তিনি?

BJP MLA Show Cause Notice: সম্প্রতি দিন কয়েক আগে তিনি একটি ফেসবুক লাইভ করেন, সেখানে তিনি বলেন যে দলের কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার 'মাখো মাখো সম্পর্ক'। ভালো তৃণমূলের নেতারা বিজেপিতে ঢুকে ক্ষতি করছে বলেও তিনি অভিযোগ করেন।

BJP MLA Show cause: দলেরই বিধায়ককে শোকজ করল রাজ্য বিজেপি, কী লজ্জাজনক মন্তব্য করেছেন তিনি?
বিজেপি বিধায়ক সত্যেন রায়।Image Credit: X
| Edited By: | Updated on: Aug 27, 2026 | 12:07 AM
Share

কলকাতা: শুধু দুর্নীতি নয়, দলের শৃঙ্খলা রক্ষাতেও জিরো টলারেন্স নীতি বিজেপির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে অশালীন মন্তব্য। তার জেরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ককে শোকজ করল রাজ্য বিজেপি। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে বিধায়ক সত্যেন রায়কে।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সত্যেন রায়। তিনি আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন। পরে  বিজেপিতে যোগ দেন এবং দুইবারের বিজেপি বিধায়ক তিনি। সম্প্রতি দিন কয়েক আগে তিনি একটি ফেসবুক লাইভ করেন, সেখানে তিনি বলেন যে দলের কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার ‘মাখো মাখো সম্পর্ক’। ভালো তৃণমূলের নেতারা বিজেপিতে ঢুকে ক্ষতি করছে বলেও তিনি অভিযোগ করেন। নাম উল্লেখ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের।

তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। বিজেপির তরফে বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক ও দলের সংগঠন বিরোধী। চিঠিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর এই মন্তব্যের জন্য রাজ্য বিজেপির তরফে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়কে শোকজ করা হয় এবং তাঁর কাছ থেকে এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে বিধায়ককে জবাব দিতে হবে।

শোকজের জবাব পাওয়ার পরই বিধায়কের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই শোকজ নোটিস দিয়েছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ককে।

Follow Us