AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নায়িকার নিতম্বে হাত, চুমুর চেষ্টা’, বাংলার পরিচালককে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

অভিনেত্রী লিখেছেন, ''তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। (যেটা করেছ, সেটা লিখতে আমার লজ্জা লাগছে, তাই পিঠে হাত বোলাতেই লিখলাম।) মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে?  আর বাধা দিলে...পরের দিন নেশা কাটার পর ক্ষমা না চেয়ে সঙ্গে-সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে। দেখা হলে চিনতেও পারে না...রাতারাতি পছন্দের অভিনেত্রী কীভাবে যেন অচেনা হয়ে যায়...আপাতত আমি আমার আর (একটি নাম লিখেছিলেন)-র কথা বললাম...''

'নায়িকার নিতম্বে হাত, চুমুর চেষ্টা', বাংলার পরিচালককে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
| Updated on: May 12, 2026 | 5:00 PM
Share

টলিপাড়ায় কত কী যে ঘটে! সম্প্রতি এক পরিচালক একটু রাতের দিকে অন্য কিছু পরিচালকদের খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন ফেসবুকে এক পোস্ট লিখে। তবে তাঁর পোস্টে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন এক অভিনেত্রী।

অভিনেত্রী লিখেছেন, ”তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। (যেটা করেছ, সেটা লিখতে আমার লজ্জা লাগছে, তাই পিঠে হাত বোলাতেই লিখলাম।) মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে?  আর বাধা দিলে…পরের দিন নেশা কাটার পর ক্ষমা না চেয়ে সঙ্গে-সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে। দেখা হলে চিনতেও পারে না…রাতারাতি পছন্দের অভিনেত্রী কীভাবে যেন অচেনা হয়ে যায়…আপাতত আমি আমার আর (একটি নাম লিখেছিলেন)-র কথা বললাম…”

এমন লেখা ততক্ষণে টলিপাড়ার অনেকের চোখে পড়ে গিয়েছিল। তাঁরা সেটি সংগ্রহ করে রাখেন। এরপর সকালে উঠে দেখা যায়, পরিচালক পোস্ট ডিলিট করে দিয়েছেন। এরপর অভিনেত্রী আর কিছু বলেননি। তবে যেভাবে তিনি প্রতিবাদ করেছেন, তাতে অভিনেত্রীর পক্ষে কথা বলতে শোনা যাচ্ছে টলিপাড়ার কিছু মুখকে।

যদিও এই বিষয়টা নিয়ে টলিপাড়ায় প্রকাশ্যে আর কেউ কথা বলছেন না। টলিপাড়ায় এই পরিচালকের বন্ধু আর এক পরিচালক। তাঁর মেয়ের সঙ্গেই পরিচালক এমনটা ঘটিয়েছেন বলে খবর। যদিও আপাতত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। কেউ আইনি পথে এগোতে চান কিনা, সেটা দেখার অপেক্ষা।

Follow Us